চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলন-আড্ডায় কাটছে মাশরাফীর দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফী ও তার দল অনুশীলন ও আড্ডায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন বলতে এখনও তাকেই বোঝায়। যদিও মাশরাফী বিন মোর্ত্তজা ওয়ানডেটা ছাড়া অন্য ফরম্যাটে খেলেন না। টেস্ট খেলার স্মৃতিতে তো ধুলোই জমেছে! বাংলাদেশ দল তাই যখন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে মগ্ন, মাশরাফী তখন হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে।

চট্টগ্রামে সাতদিনের ক্যাম্প শেষে ঢাকায় ফিরে আবারও ব্যাট-বলের কঠোর অনুশীলন শুরু করেছেন মুশফিক-তামিমরা। অজিদের মোকাবেলায় চোখ রেখে টেস্ট ইউনিট যখন মিরপুরের ইনডোরে ঘাম ঝরাচ্ছে; ওয়ানডে অধিনায়ক মাশরাফী সেসময় একাডেমি মাঠে পাল্লা দিয়ে রানিং করলেন সাইফউদ্দিন, মারুফ, সাদমান, রাহীদের সঙ্গে। রোববার সকালে বেশ কয়েক ওভার বোলিংও করেছেন ম্যাশ।

মাশরাফী টেস্ট খেলেন না ২০০৯ সাল থেকে। আর কখনও টেস্ট খেলা হবে কিনা; জানেন না সেটিও। টি-টুয়েন্টি থেকেও নিয়েছেন অবসর। সেপ্টেম্বরে সাউথ আফ্রিকায় পুর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে আছে বাংলাদেশের। যার জন্য এখন থেকেই সিরিয়াস দেশের ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক।

Banglabid

এতটা গুরুত্ব দিয়ে অনুশীলনের কারণ জানালেন মাশরাফী নিজেই, ‘বেশ কয়েকদিন অনুশীলন করতে পারিনি। সেটা পুষিয়ে নিতে চেষ্টা করছি।’ এবিপি মিডিয়ার আমন্ত্রণে সেরা বাঙালি খেলোয়াড়ের পুরস্কার নিতে কলকাতায় গিয়ে পাঁচদিন ছিলেন তিনি। বোঝাচ্ছেন সেই সময়টার কথাই। বাংলাদেশ দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা তখন ফিটনেস অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।

দীর্ঘসময় রানিংয়ের পর এইচপি ক্রিকেটারদের সঙ্গে গোল হয়ে বসে মাশরাফী আড্ডার আসরে মাতিয়ে রাখলেন সবাইকে। তার কথা শুনে হাসতে হাসতে দমবন্ধ হয়ে যাওয়ার অবস্থা রাহী, সাইফউদ্দিন, আজমীরদের। কঠোর অনুশীলনের পাশাপাশি একাডেমি মাঠে আড্ডায় এভাবেই কাটছে টেস্ট না খেলা মাশরাফীর সময়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক উবার চালকের গল্প ও কিছু কথা

পরবর্তী

১৯৮৮ সালের মতো আরেকটি বন্যা হলে প্রস্তুতি আছে কি?

পরবর্তী
বন্যা

১৯৮৮ সালের মতো আরেকটি বন্যা হলে প্রস্তুতি আছে কি?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ আগস্টে যেসব রাস্তা বন্ধ থাকবে

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT