চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জহির রায়হানের অন্তর্ধানের পর এটিই সবচেয়ে বড় বিপর্যয়’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:০৫ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তির বক্তৃতা ও আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে স্মরণ করতে গিয়ে বলেন, ‘২০১১ সালের ১৩ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ আরও তিন চলচ্চিত্র কর্মী। জহির রায়হানের অন্তর্ধানের পর চলচ্চিত্র অঙ্গনে এটিই সবচেয়ে বড় অপঘাত, বড় বিপর্যয়।

রোববার প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে স্মৃতি তর্পণ, চলচ্চিত্র প্রদর্শনী এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা-২০১৭’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসিরউদ্দিন ইউসুফ বলেন- তারেক মাসুদ স্বপ্ন দেখাতে পেরেছিলেন তরুণদের। আদমসুরত যখন নির্মাণ করেন তখন তার হাতে টাকা-পয়সা নেই, থাকার জায়গা নেই, ঘুম নেই, খাবার নেই। এত অভাব নিয়েও ছবি বানিয়েছেন। টাকার জন্য ছবি আটকে থাকেনি। যা তরুণদের জন্য প্রবল উৎসাহের।’

Banglabid

তিনি আরও বলেন- মেধা, আগ্রহ ও বিশ্বাসের জায়গা থেকে তারেক-মুনীর ছিলেন মানিকজোড়।
চলচ্চিত্রে তারেক-মুনীরের আগমনটা চলচ্চিত্রপ্রেমীদের আশা জাগিয়েছিল। তার মৃত্যুতে শুধু আমাদেরই না, বিশ্ব চলচ্চিত্রেরও স্বপ্নভঙ্গ হয়েছে।

এসময় রামেন্দু মজুমদার বলেন, ‘তারেক মাসুদের “রানওয়ে” ছবি নিয়ে দেশের মানুষের কাছে গেলে তাদের মন বদলে যাবে। আজকের সামাজিক বিপর্যয় যে জঙ্গিবাদ তা থেকে তরুণদের মুখ ফেরানো যাবে।’

রাজধানীতে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Reneta

অনুষ্ঠানে তারেক মাসুদের কর্ম ও জীবনের উপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন নির্মাতা সাজেদুল আওয়াল, ঢালী আল মামুন, নির্মাতা মোরশেদুল ইসলাম, লেখক ড. জাকির হোসেন রাজু।

এবারের ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৭’র বিষয় ‘তারেক মাসুদের চলচ্চিত্র ও তারেক মাসুদ পাঠ এবং পুনঃপাঠ’ উপস্থাপন করেন নির্মাতা প্রসূন রহমান।

এর আগে বিকেল পাঁচটায় তারেক মাসুদের ‘আদমসুরত’ প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রদর্শিত হয় তারেক মাসুদের জীবনের উপর প্রসূন রহমান নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফেরা’। সন্ধ্যায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক মাসুদমিশুক মুনীর
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT