চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্টে যেসব রাস্তা বন্ধ থাকবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থান কেন্দ্রিক কোন কোন রাস্তা বন্ধ থাকবে এবং কোথায় পার্কিং করা যাবে, যাবেনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

রোববার ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া।

ধানমন্ডি ৩২ নম্বরে আসা-যাওয়ার পথ সম্পর্কে কমিশনার বলেন, ভিভিআইপি, ভিআইপি এবং উধ্বর্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ মানিক মিয়া এভিনিউ- মিরপুর রোড- ধানমন্ডি ২৭নং ক্রসিং-মেট্রো শপিং মল ডানে মোড়- ধানমন্ডি ৩২ নাম্বারের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবে এবং একই পথে বের হয়ে যাবেন। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ এর পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বের হয়ে যাবেন। নির্ধারিত জায়গা ব্যতীত পার্কিং করা যাবে না।

Banglabid

যানবাহন চলাচল ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন- সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ২৭ নাম্বার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সব ধরনের পার্কিং নিষিদ্ধ থাকবে।

ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত স্কেচম্যাপ মোতাবেক জনসাধারণকে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বসাধারণের চলাচল ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন- সর্বসাধারণের জন্য ধানমন্ডি ৩২-এ গমনাগমন একমুখী হবে। পূর্বদিক দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিমদিক দিয়ে প্রস্থান করবেন। দ্রুততম সময়ে শ্রদ্ধাজ্ঞাপন করে অন্যকে সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Reneta

রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং সেখান থেকে ঢাকার বনানী কবরস্থান পর্যন্ত গমনাগমনে রোড প্রটেকশন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিরা ধানমন্ডি ৩২নং ত্যাগ করার পর পর্যায়ক্রমে ব্যারিকেড ব্যবস্থা শিথিল করা হবে বলেও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯৮৮ সালের মতো আরেকটি বন্যা হলে প্রস্তুতি আছে কি?

পরবর্তী

‘জহির রায়হানের অন্তর্ধানের পর এটিই সবচেয়ে বড় বিপর্যয়’

পরবর্তী
বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তির বক্তৃতা ও আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

'জহির রায়হানের অন্তর্ধানের পর এটিই সবচেয়ে বড় বিপর্যয়’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫৪ বলের ২০টিই নো!

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT