বাংলাদেশ

লাল ফাইলে কেন শপথবাক্য?

প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ করছেন, পাশে নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রীয় বা সাংবিধানিক কার্যক্রমে শপথবাক্য পাঠের সময় সাধারণত আমরা দেখি লাল রঙের ফাইল ব্যবহার করা হয়; কিন্তু ভেবে দেখেছি- কী কারণে লাল রঙের ফাইল ব্যবহার করা হয়।

জানা যায়, সরকারি নিয়ম ও প্রটোকল অনুযায়ী শপথের মূল কাগজ বা পাঠ্যক্রমটি সাধারণত লাল রঙের বা প্রচ্ছদের বিশেষ ফাইল বা ফোল্ডারে রাখা হয়। এটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব, গোপনীয়তা ও সাংবিধানিক আনুষ্ঠানিকতার প্রতীক।

ব্রিটিশ আমল থেকে চলে আসা প্রশাসনিক ঐতিহ্যের অংশ হিসেবে এই লাল ফাইল ব্যবহার করা হয়।

লাল ফাইল ব্যবহারের কারণ
লাল রং রাষ্ট্রীয় প্রটোকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় কাজের নির্দেশক হিসেবে বিবেচিত হয়।

নথির সুরক্ষা
শপথবাক্য পাঠের সময় কাগজটি যাতে ভাঁজ না হয়ে পরিপাটি ও সুন্দর থাকে, সেজন্য মজবুত কভারযুক্ত ফাইল ব্যবহৃত হয়।

ঐতিহ্য
এটি বহু পুরনো দাপ্তরিক সংস্কৃতির অংশ, যা মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় অনুষ্ঠানে বজায় রাখে।

বিষয়:শপথবাক্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…