ক্রিকেট

১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছে, ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি জিততে বাংলাদেশকে ১৬ ওভারে করতে হবে ১৭০ রান। নিউজিল্যান্ড ইনিংসের শেষদিকে বৃষ্টিতে অনেকটা সময় নষ্ট হওয়ায় ডাকওয়ার্থ ও লুইস মেথডে এই লক্ষ্য পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

নিউজিল্যান্ড ইনিংসের যখন ১৩ বল বাকি, তখন শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধের আগে কিউইরা ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান।

ইনিংসের মাঝপথে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ফিলিপস ও ড্যারেল মিশেল। তাদের ষষ্ঠ উইকেট জুটির তাণ্ডব নিউজিল্যান্ডকে দেখায় বড় সংগ্রহের পথ।

ফিলিপস ৩১ বলে ৫৮ ও মিশেল ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন জুটিতে তারা ৬২ রান যোগ করেন মাত্র ২৫ বলে।

মেহেদী হাসান নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনার ৪ ওভারে দেন মাত্র ২৫ রান।

বিষয়:তাসকিন নাসুম মোস্তাফিজুর রহমান শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…