স্পোর্টস

১৫০তম ম্যাচে মাশরাফি

১৫০তম ম্যাচে মাশরাফি

তৃতীয় বাংলাদেশী হিসেবে ১৫০তম ওয়ানডে ম্যাচ
খেলতে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। তার আগে শুধুমাত্র মোহাম্মদ আশরাফুল
এবং আব্দুর রাজ্জাক এ মাইলফলক ছুঁয়েছেন।

পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাশরাফি ফিরে আসায় প্রথম ম্যাচ খেলা আবুল হাসানকে সরে যেতে হয়েছে।

বিশ্বকাপে
স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ সাসপেনশনে থাকায় প্রথম ওয়ানডে খেলতে
পারেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তার জায়গায় ৭৯ রানের বিশাল জয়ে দলকে
নেতৃত্ব দেন সাকিব আল হাসান।

আজকের ম্যাচ জিতলেই পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।

বিষয়:মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…