১৪ ফেব্রুয়ারি ‘পাসওয়ার্ড’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় গ্রামীন ফোনের সৌজন্যে দেখানো হবে ‘পাসওয়ার্ড’...

পাসওয়ার্ড সিনেমার পোস্টার featuring three main characters with digital effects, promoting ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৪ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের বহুল আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। গ্রামীন ফোনের সৌজন্যে এদিন বিকেলে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।
নতুন বছরের শুরুতেই প্রযোজক শাকিব খানের কাছ থেকে ‘পাসওয়ার্ড’-এর টেলিভিশন স্বত্ব ক্রয় করে চ্যানেল আই। এরপরই ঘোষণা আসে যে, ভালোবাসা দিবসে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে যাচ্ছে মালেক আফসারী পরিচালিত ২০১৯ সালের একমাত্র ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’-এর।
সবাইকে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে শাকিব খান বলেন, মুজিব বর্ষের এই ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ২০১৯ সালের সবচাইতে ব্যবসাসফল ছবি ‘পাসওয়ার্ড’। যা আমার প্রযোজিত দ্বিতীয় ছবি। ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫ মিনিটে এই ছবিটি দেখতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।
গেল বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় তারকা নির্ভর ছবি ‘পাসওয়ার্ড’। টানা কয়েক সপ্তাহ ব্যবসা করে ছবিটি।
শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস) এর ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বুবলী, ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।






