রাজনীতি

১৩ বছর গণতন্ত্র অব্যাহত বলেই উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের এ ধারা যেন থেমে না যায়; সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার নারায়ণগঞ্জের পুর্ননির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুর্ননির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ান তিনি।

নতুন নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

সেসময় বিজয়ী মেয়র কাউন্সিলরসহ সকলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে যে আস্থা রেখেছে তার মর্যাদা দিতে হবে নবনির্বাচিতদের।

সাজাপ্রাপ্ত আসামী যে দলের চেয়ারম্যান, সে দলকে জনগণ কেন ভোট দেবে প্রশ্ন রাখেন তিনি।’’

অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জের জনগণ তাদের মন মতো প্রার্থীকে বিজয়ী করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসনিা শপথ গ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…