চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর সঙ্গে টুঙ্গিপাড়ায় রিয়াজ-ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ (বুধবার) সকালে সেখানে গেছেন জনপ্রিয় দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক ফেরদৌস।

ফেরদৌস বলেন, দুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় থাকবো। তার সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং, পথসভায় অংশগ্রহণ করবো। তবে সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো। তার মাজার জিয়ারতের পরপরই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো।

Banglabid

আরেক চিত্রনায়ক রিয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় থাকার জন্য তার সঙ্গে রয়েছি। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। চলচ্চিত্রের প্রতিনিধি হয়েই আমি এবং ফেরদৌস মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছি।

রিয়াজ আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি একাধিকবার প্রমাণ হয়েছে। তিনি শিল্পীদের যে মর্যাদা দেন এটা অভিভূত হওয়ার মতো। এ জন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা।

এরআগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন রিয়াজ ও ফেরদৌস।

Reneta

একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া, কোটালিপাড়া) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা ফেরদৌসীচিত্রনায়ক রিয়াজপ্রধানমন্ত্রী শেখ হাসনিালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে কঠিন হবে

পরবর্তী

মুক্তিযুদ্ধ ছিল এক জনযুদ্ধ

পরবর্তী

মুক্তিযুদ্ধ ছিল এক জনযুদ্ধ

নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে

সর্বশেষ

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT