অর্থনীতি

১৩ বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

অ্যাম্বার সূর্যোদয়ের সময় সমুদ্রের উপর তেল উত্তোলন প্ল্যাটফর্মের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বার সূর্যোদয়ের সময় সমুদ্রের উপর তেল উত্তোলন প্ল্যাটফর্মের দৃশ্য, যা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে তেলের দাম ২০০৮ সালের জুলাই মাসের পর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৩৯ ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে রাশিয়ান সরবরাহের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার পর জ্বালানি তেলের দামের এ উর্ব্ধগতি বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সরবরাহে ঘাটতির আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলিতে জ্বালানি বাজারগুলি ধাক্কা খেয়েছে।

জ্বালানির দাম এবং গৃহস্থালির বিল বেড়ে যাওয়ায় গ্রাহকরা ইতিমধ্যে মোটা অংকের খরচের চাপ অনুভব করছেন।

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাইডেন প্রশাসন এবং তার মিত্রদের রাশিয়ার তেল সরবরাহের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার কথা বলেন।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানায়, গত সপ্তাহে পাম্পে মার্কিন পেট্রোলের দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ পর সর্বোচ্চ স্তরে গিয়েছে।

যুক্তরাজ্যেও পেট্রোল এবং ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিষয়:জ্বালানী তেলের দাম বিশ্ববাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…