চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ দিনব্যাপী ঢাবি নাট্যোৎসবে ৯ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
বিনোদন
A A

‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’— এই আহ্বান নিয়ে সোমবার (২১ মার্চ) থেকে শুরু হচ্ছে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা অতিমারির কারণে গেলো বছর থামিয়ে দিতে হয়েছিল এই বর্ণাঢ্য বাৎসরিক আয়োজন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে এই নাট্যোৎসবে আনন্দমুখর পরিবেশে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে।

২১ মার্চ সন্ধ্যা ৭টায় নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ।

Banglabid

সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান। এবারের নাট্যোৎসবের উদ্বোধনী দিনে প্রখ্যাত অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক উদ্যোক্তা রামেন্দু মজুমদারকে সম্মাননা প্রদান করা হবে। ইতোপূর্বে ফেরদৌসী মজুমদার, আলী যাকের ও আতাউর রহমান বিশেষ এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

উদ্বোধনী দিন থেকে ২৬ মার্চ পর্যন্ত স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ মঞ্চস্থ হবে, নিদের্শনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নিদের্শনায় ৭টি নাটক— ‘খারিজ’, ‘কোথায় পাব তারে’,‘রেপার্টরি থিয়েটার এ প্লে’, ‘দ্য শ্যাডো অব হামিংবার্ড’, ‘দ্য টু ক্যারেক্টার প্লে’, ‘শেষ গোধূলীর ঘুম’ ও ‘নাথবতী অনাথবৎ’ মঞ্চস্থ হবে ২৭ থেকে ২৯ মার্চ। নির্দেশকবৃন্দ যথাক্রমে দেবাশীষ কুমার দে প্রশান্ত, মো. আশরাফুল ইসলাম, অপূর্ব চক্রবর্তী, ওয়াজেদ শাহরিয়ার হাশমী, নাদিরা আঞ্জুম মিমি, তাসলিমা হোসেন নদী, ইন্দ্রাণী দাশ নিশি।

৩০ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত মঞ্চস্থ হবে ঐতিহ্যবাহী যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’, নির্দেশনা দিয়েছেন বিভাগীয় সহকারি অধ্যাপক তনভীর নাহিদ খান।

Reneta

নাট্যোৎসবটি প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান বলেন, ‘ শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুমুখী নেতৃত্ব এই জনপদের পরাধীনতা ও ঔপনিবেশিকতার শৃংখল ভেঙে একটি স্বাধীন রাজনৈতিক রাষ্ট্রসত্তার বিকাশে ভূমিকা পালন করেছে। ১২দিনব্যাপী ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জ্ঞানমুখী শিল্পচর্চা স্থানীয় ও বিশ্বজনীন জ্ঞান-প্রবাহে অভিষিক্ত হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT