চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২’শ বাংলাদেশি নারীর ব্যবসা সহায়তায় বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
অর্থনীতি
A A

নারী মালিকানাধীন ব্যবসায় সহায়তার উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। স্বেচ্ছাসেবী সংস্থা উইকানেক্টের সঙ্গে বিশ্বব্যাংকের এ উদ্যোগে ১ হাজার ২০০ নারী ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘করপোরেট কানেক্ট ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয় বিশ্বব্যাংক।

এই সময় বিশ্বব্যাংক গ্রুপের জেন্ডার বিষয়ক সিনিয়র ডিরেক্টর ক্যারেন গ্রাউন বলেন, ব্যবসার সাফল্যের জন্য সাপ্লাই চেইন কৌশলগুলির বিকাশ গুরুত্বপূর্ণ। কিন্তু নারীদের মালিকানাধীন সংস্থাগুলি প্রায়শই এতে অংশীদার হিসাবে অগ্রাহ্য হয়। আগামী তিন বছরে প্রকল্পটি বাংলাদেশি নারী উদ্যোক্তাদের করপোরেট ডাটাবেইসে তাদের অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে। করপোরেট ক্রেতাদের সাথে নারীর মালিকানাধীন ব্যবসা সংযোগ স্থাপন যতো বেশি করা যায় ততো বেশি সুবিধা হবে নারীদের এবং বাংলাদেশের।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তৃণমূল পর্যায় থেকে নারীরা ব্যবসায় এগিয়ে আসছেন। কিন্তু এখনো তাদের অংশগ্রহণ গার্মেন্টস, বুটিকস বা এ ধরনের ক্ষেত্রে বেশি। ব্যবসা-বাণিজ্যে নারীরা ততোটা অগ্রসর হয়নি। এক্ষেত্রে নারীদের আরো এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরো বলেন, গত এক দশকে নারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছেন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। নারী উদ্যোক্তারাও এগোচ্ছেন, তবে তা পর্যাপ্ত নয়। এ কনফারেন্সটি সরকার, বেসরকারি খাত এবং প্রাতিষ্ঠানিক সহযোগীদের কাছে নারী ব্যবসায়ীদের সহায়তার জন্য একটা বড় প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার।

তিনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র ও এসএমই ব্যবসায় মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে নারীদের মালিকানা রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে নারী ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টর কারেন গ্রোন, বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দানদান চেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট নিহাদ কবির প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী উদ্যোক্তাবিশ্বব্যাংকব্যবসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT