চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৭ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘আমি নেতা হবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

মুক্তির আগেই নানা কারণে আলোচনায় এসেছে ‘আমি নেতা হবো’ ছবিটি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শাকিব-মিম জুটির এই ছবিটি সারাদেশের ১১৭টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে ১১৭ সিনেমা হলের বিষয়টি নিশ্চিত করেছেন এই ছবির পরিচালক উত্তম আকাশ।

‘আমি নেতা হবো’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কোনো ছবি। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ বাদল জানান, আমি নেতা হবো’ ছবির জন্য হল মালিকদের আগ্রহ অনেক বেশি। কিছু হলে কম রেন্টাল বলে সবাইকে ছবি দেইনি। বেছে বেছে চড়া রেন্টালে ১১৭ সিনেমা হল দেয়া হচ্ছে। দ্বিতীয় সপ্তাহে নতুন করে আরো কিছু হল দেয়া হবে।

‘আমি নেতা হবো’ ছবির মাধ্যমে ৯ বছর পর আবারো মুক্তি পেতে যাচ্ছে শাকিব-মিম জুটির ছবি। এর আগে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন তারা। ‘আমি নেতা হবো’ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, সেলিম খান, ডিজে সোহেল, কাজী হায়াৎ প্রমুখ। গেল ৩১ জুলাই রাজধানীর আফতাবনগরে এই ছবির শুটিং শুরু হয়।

এরপর চাঁদপুর, এফডিসিসহ বিভিন্ন লোকেশনের শুটিং করে ক্যামেরা ক্লোজ হয় ৫ অক্টোবর। ৪ নভেম্বর থেকে থাইল্যান্ডে ছবির গানগুলোর শুটিং করা হয়। চলতি বছরে ‘আমি নেতা হবো’ হতে যাচ্ছে শাকিব অভিনীত প্রথম সিনেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমি নেতা হবোমিমশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেএসপিতে হৃদয়ের ঝলমলে ১২২

পরবর্তী

রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

পরবর্তী
রাবি শিক্ষককে মারধর-রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

খালেদা জিয়া

খালেদা জিয়ার প্রতি খোলা চিঠি

সর্বশেষ

ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT