চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়ে গেল সাইমন-অপুর ‘ওপারে চন্দ্রাবতী’র মহরত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঢালিউডে আসছে আরও এক নতুন জুটি, তারা হলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই জুটি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘ওপারে চন্দ্রাবর্তী’ নামের একটি ছবিতে। তরুণ নির্মাতা রফিক শিকদার পরিচালিত এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে।

ওই মহরতে নির্মাতা রফিক শিকদার, সাইমন, অপু বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (এমপি), ‘ওপারে চন্দ্রাবতী’ ছবির প্রযোজক নজরুল ইসলামসহ অনেকে। মহরতে রফিক শিকদার জানান, ২০ এপ্রিল থেকে ঢাকায় এই ছবির শুটিং শুরু করব। দেশের বাইরেও এই ছবির শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

এর আগে ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরীমনি। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছবি থেকে সরে যান। তারপরেই এই ছবির সঙ্গে যুক্ত হন অপু বিশ্বাস। আর নায়ক সাইমনকে মাসখানেক আগেই চুক্তি করিয়ে ছিলেন পরিচালক।

সাইমন বলেন, এই ছবিতে আমার নাম রুদ্র। যে একজন মুক্তমনা লেখক, একাধারে কবি ও চিত্রশিল্পী। পোড়ামন ছবির এই নায়ক বলেন, অপু বিশ্বাস চলচ্চিত্রের শীর্ষ নায়িকা। তার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। অপু বলেন, এই ছবিতে আমি কলকাতার মেয়ে, নাম চন্দ্রাবতী। ঘটনাক্রমে বাংলাদেশের ছেলে রুদ্রর সঙ্গে (সাইমন) আমার পরিচয়। এরপরের গল্পটা অন্যরকম।

শোনা যাচ্ছে, সাইমন-অপু ছাড়াও ওপারে চন্দ্রাবতী ছবিতে অভিনয় করবেন তাসকিন। তবে ঢাকা অ্যাটাক খ্যাত এই তারকার ছবিতে অভিনয় করার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া কলকাতা থেকেও কয়েকজন শিল্পী অভিনয় করবেন বলে জানান নির্মাতা রফিক শিকদার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপুজুটিরফিক শিকদারসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

দলের প্রয়োজনে অবদান রাখতে চান অভিষেকের অপেক্ষায় থাকা অমিত

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT