চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে হারিয়ে তিনে তিন বাংলাদেশের

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বীপদেশটিকে ৫-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। দুটি গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনেছেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি। জয়ে ‘এ’ গ্রুপে চীনকে সরিয়ে শীর্ষে উঠেছে নাজমুল হুদা ফয়সালের দল।

চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর দিকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে প্রথম গোলে লিড এনে দেন ইকরামুল ইসলাম। পাঁচ মিনিট পর গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা ব্যবধান বাড়ায়। ম্যাচের ২৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্রথম দুই ম্যাচেও গোল পাওয়া মো. মানিক। ২-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর আরও তিন গোল পায় বাংলাদেশ। ৬৪ মিনিটে তৃতীয় গোলটি করেন ফয়সাল। নির্ধারিত ৯০ মিনিটের শেষমুহূর্তে একটি গোল বাড়ান বায়েজিদ বোস্তামী, ৪-০ হয়।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে শ্রীলঙ্কার কফিনে আরও একটি পেরেক ঠোকেন অধিনায়ক ফয়সাল, তার দ্বিতীয় গোলে ৫-০ করে বাংলাদেশ। প্রথমার্ধের ২ গোল এবং দ্বিতীয়ার্ধের ৩ গোলে ৫-০তে জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। ৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে টাইগার যুবারা, ২ ম্যাচে দুই জয়ে দুইয়ে স্বাগতিক চীন।

গত শনিবার পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের।

দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুইকরামুলএএফসিএশিয়ান কাপ বাছাইনাজমুলপূর্ব তিমুরবাংলাদেশব্রুনাইরিফাতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT