বিনোদন

হ্যারি-মেগান দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন

বৈঠকে থাকা দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তাদের এক কন্যা সন্তান হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে শুক্রবার সকালে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

হ্যারি ও মেগান তাদের ওয়েবসাইটের মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট রেখেছেন তার রানি দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে। রাজপরিবারে রানিকে লিলিবেট নামে ডাকা হয়। নামের মাঝের অংশটি রাখা হয়েছে প্রিন্সেস ডায়ানার প্রতি সম্মান জানিয়ে।

হ্যারি ও মেগান আরও লিখেছেন, ”পুরো বিশ্ব থেকে আমরা যে ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা।’

মেগান ও তার সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ আছেন। জন্মের সময় শিশুটির ওজন ছিল সাত পাউন্ডের কিছু বেশি। সদ্যোজাতের কোনও ছবি এখনও প্রকাশ্যে আনা হয়নি।

রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম।

“

বিষয়:প্রিন্স হ্যারি মেগান মার্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…