ফুটবল

‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত

বিশ্বকাপের পতাকা অর্ধনমিত, ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পতাকা অর্ধনমিত, ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি চলছে, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে পতাকা অর্ধনমিত রেখেছে ফিফা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের স্মরণে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রেখেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। বৃহস্পতিবার সেখানে পতাকা অর্ধনমিত রাখার কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছে ফিফা।

বুধবার চিরবিদায় নিয়েছেন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। হার্ট অ্যাটাকে হয়েছে শেষটা। এরপর থেকে বিশ্বজুড়ে চলছে মহানায়ক হারানোর মাতম। শোকবার্তা, স্মরণীকায় ছেয়ে গেছে সর্বত্র।‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত

ম্যারাডোনাকে সর্বজনের শ্রদ্ধা জানাতে সুযোগ করে দিয়েছে আর্জেন্টিনা। প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রোসাদায় রাখা হয়েছে কিংবদন্তির কফিন। সেখানে নেমেছে অশ্রুসিক্ত ভক্তের ঢল। কিংবদন্তিকে শেষবার সশরীরে শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়ছেন সকলে।

স্থান প্রেসিডেন্টের আবাসস্থল কাসা রোসাদা। যার সম্মানে লড়েছেন, সেই আর্জেন্টিনার পতাকায় মোড়ানো আছে কফিনটি। ওপরে কিংবদন্তির গল্প লেখা ১০ নম্বর দুটি জার্সি। আলবিসেলেস্তেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক-অধিনায়ক ফুটবল জাদুকর ম্যারাডোনা চিরঘুমে শুয়ে আছেন কফিনে।‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত

ম্যারাডোনার অন্ত্যেষ্টিক্রিয়ার নানা প্রক্রিয়া শুরু করে দিয়েছে পরিবার। আনুষ্ঠানিক সময়ক্ষণ এখনো জানানো হয়নি। শেষকৃত্যের কার্যক্রম শুরুর আগে ময়নাতদন্ত হয়ে গেছে। নিশ্চিত করা হয়েছে হৃদক্রিয়া বন্ধ হয়েই বিদায় নিয়েছেন ফুটবল-ঈশ্বর।

বিষয়:আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনা নাপোলি ফিফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…