চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেসেখেলে জিতল কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে রাতের ম্যাচে টস জয় মানে ম্যাচটাও জিতে নেওয়া। ফ্লাড লাইটের আলোয় আগের পাঁচটি ম্যাচ নিজেদের করে নিয়েছে টস জিতে ফিল্ডিং করা দল। রোববারও এই দৃশ্যের মঞ্চায়ন। রাজশাহী কিংসকে ১১৫ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিল দলটি। টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে গত আসরের রানার্সআপ রাজশাহী।

ছোট লক্ষ্য কুমিল্লা টপকেছে ২০ বল হাতে রেখে। কুমিল্লার ওপেনার লিটন দাস যেভাবে শুরু করেছিলেন তাতে আরও আগেই শেষ হতে পারত ম্যাচটি। ছোটখাটো একটা ঝড় তুলেছিলেন। ইনিংসের দ্বিতীয় ওভার আর ফরহাদ রেজার প্রথম ওভারে ৫ বলে দুই ছক্কা দুই চার ও একটি ডাবলে ২২ রান তুলে বোল্ড হন। ১২ বল খেলে ২৩ রানে আউট হন এ ডানহাতি ব্যাটসম্যান।

Banglabid

জস বাটলার ও ইমরুল কায়েস ঠাণ্ডা মাথায় খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাটলার ৫০ ও ইমরুল ৪৪ রান করে অপরাজিত থাকেন।

রাজশাহীর টপঅর্ডারে লিন্ডল সিমন্স ছাড়া কেউই দাঁড়াতে পারেনি। ১০.১ ওভারে ৬৯ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। সিমন্স এক ছক্কা ও ৬ বাউন্ডারিতে ২৩ বলে ৪০ রান করার পর মাংসপেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান।

ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি এক পর্যায়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বসে। লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ‘ধীরে চলো নীতি’ অবলম্বন করায় ২০ ওভার খেলেও ১১৫ রানের বেশি করতে পারেনি পদ্মাপারের দলটি।

Reneta

কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী নেন ৩ উইকেট। দারুণ বোলিং করেছেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোগীর জন্য ডাক্তারের সময় মাত্র ৪৮ সেকেন্ড

পরবর্তী

মিস ওয়ার্ল্ডে সেরা ৪০-এ বাংলাদেশের জেসিয়া ইসলাম

পরবর্তী
বাংলাদেশের জেসিয়া ইসলাম মিস ওয়ার্ল্ড ২০২৩ শিরোপা অর্জন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিস ওয়ার্ল্ডে সেরা ৪০-এ বাংলাদেশের জেসিয়া ইসলাম

হুমায়ূন আহমেদের সঙ্গে শেষ স্মৃতিটাই বিশেষ স্মৃতি: ফারুক আহমেদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT