চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলালের জামিন পুনর্বহাল ও ৫৭ ধারায় করা সকল সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
আদালত
A A
৫৭ ধারা

সাংবাদিক হেলালকে আদালতে প্রেরণ

দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য হেলাল উদ্দিনের জামিন পুনর্বহাল ও ৫৭ ধারায় দায়ের করা সকল সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিআরইউ।

বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী এক বিবৃতিতে এই দাবি জানান।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে নেয়া জামিন নিম্ন আদালত না মঞ্জুর করে হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা মুক্ত স্বাধীন গণমাধ্যমের অন্তরায়।সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এরকম অস্পষ্ট একটি আইন দেশের গণতন্ত্রের জন্যও ক্ষতিকর।’

ডিআরইউ জানায় ‘কোন সাংবাদিকই আইনের ঊর্ধ্বে নয়।এক্ষেত্রে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হলে দেশে প্রচলিত আইন রয়েছে।কিন্তু তা না করে সংবিধানের সাথে সাংঘর্ষিক আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় সাংবাদিকদের রিরুদ্ধে যে সব মামলা দায়ের করা হচ্ছে, তা একটি গণতান্ত্রিক সরকারের জন্য যেমন বিব্রতকর; তেমনি সাংবাদিক সমাজের জন্যও এটি অত্যন্ত অবমাননাকর।’

আরও জানায়, ‘সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্বেও আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার মত নিবর্তনমূলক একটি আইন বলবত রেখে দেশে মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।’

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৭ ধারায় মামলাডিআরইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT