তালেবানদের হাত থেকে হেলমান্দের সানজিনের পুলিশ সদরদপ্তর রক্ষায় হিমশিম খাচ্ছে আফগানিস্তানের সরকারি বাহিনী।
তবে হেলমান্দ এখন সরকারের নিয়ন্ত্রণে নাকি তালেবানদের দখলে এ নিয়ে পাল্টা-পাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে।
শহরটি পুরোপুরি তালেবানের দখলে চলে যাওয়ার দাবি নাকচ করে দিয়েছেন হেলমান্দের গভর্নর ও পুলিশ কর্তৃপক্ষ।
হেলমান্দের সানজিন এলাকা এর আগেও একাধিকবার দখলে নিয়েছে তালেবানরা। শুধু হেলমান্দ নয়, তালেবান তৎপরতা আবারও বেড়েছে। সাম্প্রতিক সময়ে বাগরাম, কাবুলের হামলা তারই প্রমাণ।
দেশটিতে ন্যাটোর ১ হাজার ২’শ বিদেশী সেনা থাকলেও তারা আছে সামরিক উপদেষ্টা হিসেবে। তাই হেলমান্দ রক্ষায় একাই লড়তে হচ্ছে আফগানবাহিনীকে।






