চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে বছর শুরু রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের ছুটির পর মাঠে ভালো শুরু পেল না রিয়াল মাদ্রিদ। গেটাফের কাছে ধরাশায়ী হয়ে নতুন বছর পরাজয়ে শুরু করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১১ ম্যাচে অপরাজিত থাকার পর মিলল হার।

রোববার লা লিগায় প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে হেরেছেন বেনজেমা-কোর্ত্তোয়ারা। গেটাফের জয়সূচক গোলটি তুর্কি ফরোয়ার্ড এনেস উনালের।

রিয়ালের একাদশে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, মাঝমাঠের তরুণ সেনানী ভালভার্দে ও এডুয়ার্ডো। তবুও শক্তিশালী স্কোয়াডই গড়েছিলেন আনচেলত্তি। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও জালের দেখা পায়নি লিগের শীর্ষের দলটি। দারুণ কিছু সেভে বেনজেমা-আসেনসিওদের দূরে রাখেন স্বাগতিক গোলরক্ষক ডেভিড সোরিয়া।

হারে শুরু হলেও লিগের শীর্ষেই আনচেলত্তির শিষ্যরা। টেবিলে ৮ পয়েন্টে পিছিয়ে থাকা সেভিয়া আছে দুইয়ে। ২৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বার্সেলোনা। অবনমনের কাছাকাছি থাকা গেটাফের পয়েন্ট ১৮।

৭৩ শতাংশ বল দখলে রেখে রিয়াল নয়টি শটের চারটি রাখতে পারে লক্ষ্যে। দারুণ দক্ষতায় সবগুলো সম্ভাবনা ঠেকিয়ে দেন ডেভিড সোরিয়া। নিজেদের মাঠে চারটি শটের তিনটি লক্ষ্যে রাখে গেটাফে।

শুরুর দশ মিনিটে বেশ কয়েকর আক্রমণে ওঠে গেটাফে। নয় মিনিটের মাথায় লিডও নিয়ে নেয়। ২০১৮ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই তাদের প্রথম জালের দেখা। মাঝে ৬টি ম্যাচ খেললেও রিয়ালের রক্ষণ ভেঙে গোলের দেখা পায়নি তারা। সেই উপলক্ষ এনে দেন তুর্কি মিডফিল্ডার এনেস উনাল।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিড বাড়ানোর দুটি সুবর্ণ সুযোগ এসেছিল গেটাফের। উনাল ও নেমানজার আক্রমণ দারুণভাবে প্রতিহত করে দেন কোর্ত্তোয়া।

পরে ১৫ মিনিটে মদ্রিচের শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর ক্রসবার বাধা হয়ে দাঁড়ায় মদ্রিচের শটে। ২০ মিনিটে লক্ষ্যে বল রাখতে ব্যর্থ হন টনি ক্রুস।

আক্রমণের ধার বাড়ালেও প্রথমার্ধে পিছিয়ে থাকে রিয়াল। ৪১ মিনিটে মেজাজ হারান আনচেলত্তি। ফাউলের অভিযোগে রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন।

বিরতির পর মার্সেলো ও হ্যাজার্ডের বদলি মেন্ডি ও মার্কো আসেনসিওকে নামান আনচেলত্তি। কিন্তু রিয়ালের ভাগ্যে বাধা হয়ে থাকেন ডেভিড সোরিয়া।

ম্যাচের ৫৫ মিনিটে সান্দ্রোর শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন কোভিড নেগেটিভ হয়ে আসা কোর্ত্তোয়া।

পরে ৭৬ মিনিটে অসাধারণ সেভ করে লিড ধরে রাখেন সোরিয়া। কাসেমিরোর শট অনেকটা উড়ে গিয়ে ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলকিপার।

শেষদিকে আরও দুর্দান্ত কিছু আক্রমণে ওঠে দুদল। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গেটাফের ত্রাতা হন সোরিয়া। মদ্রিচের ফ্রি-কিকে মাথা ছুঁয়ে দিয়েছিলেন ইসকো, লক্ষ্যেও ছিল বল, এবারও মাদ্রিদিস্তাদের হতাশ করেন সোরিয়া। শেষে ঘরের মাঠে দারুণ নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট তুলেই মাঠ ছাড়ে।

ট্যাগ: আনচেলত্তিগেটাফেলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৪৮ শতাংশ

পরবর্তী

গান ট্রেলার ভালো না লাগলে ‘মুখোশ’ দেখার দরকার নেই

পরবর্তী
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গান ট্রেলার ভালো না লাগলে 'মুখোশ' দেখার দরকার নেই

বাংলাদেশের ক্রিকেটার ব্যাট হাতে, ৭৮ এ থামল জয়-যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮-এ থামল জয়-যাত্রা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT