চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে বসেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে হারের মুখ দেখল ইংলিশ জায়ান্টরা।

মঙ্গলবার রাতে বর্তমান সিরি আ চ্যাম্পিয়নদের কাছে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল ইয়ূর্গেন ক্লপের দল। তবে প্রথম লেগের জয় পাওয়ায় শেষ আটের টিকেট পাওয়াটা তাদের জন্য যথেষ্ট ছিল।

সান সিরোতে হওয়া প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে অলরেডরা।

ম্যাচের ৩১ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ফ্রি কিক থেকে বল পেয়ে হেড করেন জোয়েল মাতিপ। দুর্ভাগ্যজনকভাবে বল ক্রসবারে লেগে ফিরে আসে।

১০ মিনিট পর ইন্টারের দারুণ সুযোগ প্রতিহত করেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাসিসন বেকার। দুরহ কোণ থেকে ডান পায়ের দূরপাল্লার শট নিয়েছিলেন হাকান কালহানোগলু। তার নেয়া শট অ্যালিসন ঠেকিয়ে দেন।

বিরতির পর ৪৮ মিনিটে মোহাম্মদ সালার পাসে বল পান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এই ইংলিশ ফুটবলারের নেয়া দান পায়ের দূরপাল্লার শট প্রতিহত করেন ইন্টারের গোলরক্ষক সামির হান্ডানোভিচ।

Reneta

চার মিনিট পর লিভারপুলকে আবারো গোলবঞ্চিত করে ক্রসবার। সালাহর বাঁ পায়ের কিক জালে না জড়িয়ে ক্রসবারে লেগে ফেরে।

৬১ মিনিটের মাথায় আলেক্সিস সানচেজের কাছ থেকে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে দেয়া দারুণ শটে গোল করে ইন্টারকে আনন্দে ভাসান লৌতারো মার্টিনেজ।

লিড পাওয়ার আনন্দ অবশ্য অতিথি দলের দুই মিনিট পরই প্রায় উধাও হয়ে যায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ। ১০ জনের দলে পরিণত হওয়া ইন্টার তাই বিপদে পড়ে।

ভাগ্যবিধাতা এদিন যেন লিখেই রেখেছিল যে লিভারপুল গোল পাবে না। ৭৬ মিনিটে সাদিও মানের পাসে বল পাওয়া সালাহর নেয়া বাঁ পায়ের শট আবারো ক্রসবারে লাগে। তাতে আর স্বাগতিকদের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। যদিও প্রথম লেগের ফলাফলের ভিত্তিতে তারাই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুললৌতারো মার্টিনেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT