চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয় জুড়ে’ শেষ করছেন চিত্রনায়ক নিরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক নিরব অভিনীত ছবি ‘হৃদয় জুড়ে’। কলকাতার নায়িকা প্রিয়াঙ্কাকে নিয়ে ২০১৭ সালের মার্চে এ ছবির শুটিং হয়েছিল। সেসময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছিল। পরবর্তীতে নায়িকা প্রিয়াঙ্কা ও ছবির পরিচালক রফিক শিকদারের মধ্যে মনোমালিন্যের জেরে আটকে ছিল ছবির শুটিং। তখন বেশ আলোচনায় এসেছিল ‘হৃদয় জুড়ে’ ছবি।

তারপর গত বছর জুলাই মাসে কলকাতায় নিরবকে নিয়ে কিছু বাকি থাকা শুটিং শেষ করেন প্রিয়াঙ্কা। এবার নিরব ‘হৃদয় জুড়ে’ ছবির আটকে থাকা কাজগুলো শেষ করছেন।

চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন,  শুক্রবার থেকে রাজধানীর ৩০০ ফিটে শুটিং হচ্ছে। টানা ৬ ছয়দিন চলবে কাজ। এবার পুরোপুরি শুটিং শেষ হবে।

নায়ক নিরব বলেন, ‘মৌলিক গল্প নির্ভর একটি ছবি ‘হৃদয় জুড়ে’। ভালোবাসার নানা ক্লাইম্যাক্স দেখা যাবে পুরো ছবি জুড়ে।

ছবির পরিচালক রফিক শিকদার বলেন, নায়িকা প্রিয়াঙ্কা তার শিডিউল দিতে চাচ্ছিলেন না। এক বছর তার শিডিউলের জন্য অপেক্ষা করেছিলাম। বাধ্য হয়ে কলকাতায় গিয়ে তাকে নিয়ে শুটিং করেছি। এরপর প্রায় ছমাসের বেশি সময় আমার মা অসুস্থ ছিলেন। সেজন্য কাজে মনোযোগ দিতে পারিনি।

Reneta

‘ভোলা তো যায় না তারে’ ছবির এই নির্মাতা বলেন, এ ছবির আরেক অভিনেতা কাজী হায়াত সাহেব অসুস্থ হয়ে আমেরিকায় আছেন। তার জন্যেও অপেক্ষা করতে হয়েছে। সব ঝামেলা থেকে বেরিয়ে এবার হৃদয় জুড়ের কাজ করছি। ৬ দিন শুটিং করলেই পুরো কাজ শেষ হবে।

‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মৌলিক গল্পে ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা রফিক শিকদার নিজেই। শেষ লটে নিরব ছাড়াও শুটিং করছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন, যুবরাজ প্রমুখ। নির্মাতা শিকদার জানান, পহেলা বৈশাখে তিনি ‘হৃদয় জুড়ে’ দর্শকদের কাছে পৌঁছে দিতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরবরফিক শিকদারলিড বিনোদনহৃদয় জুড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT