চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদিতা’র শুটিং শেষ, পূজা বললেন ‘শান্তি লাগছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

শেষ হয়েছে পূজা চেরী অভিনীত সিনেমা ‘হৃদিতা’র শুটিং। সুনামগঞ্জের হাওরে দুদিনে গানের শুটিংয়ে মাধ্যমে সিনেমাটির পুরোপুরি কাজ শেষ হয়েছে। হাওরের বুকে ভেসে, বিস্তির্ণ জনপদে শুটিং করে পূজা চেরী বললেন, ‘অন্যরকম শান্তি লাগছে’।

এমন নয়নাভিরাম লোকেশনে শুটিং করে পূজা চেরী ভাগ্যবান মনে করছেন নিজেকে। তিনি বলেন, গানটা যেমন সুন্দর লোকেশনটাও তেমন সুন্দর। অন্যান্য শুটিং শেষ হলে মনের মধ্যে কিছু না কিছু খচখচ করে। কিন্তু হৃদিতার গানের মাধ্যমে শুটিং করে কী যে শান্তি পাচ্ছি বলে বোঝাতে পারবো না!

সুনামগঞ্জ থেকে মুঠোফোনে উচ্ছ্বাস ভরা কণ্ঠে পূজা বলছিলেন, শট দেয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখছিলাম অবাক হচ্ছিলাম। চোখের শান্তি মনের শান্তি সবই পেয়েছি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শুটিং শেষ হয়েছে। বুধবার ঢাকায় ফিরবো।

২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নাম ভূমিকা ‘হৃদিতা’ চরিত্রে অভিনেত্রী করছেন পূজা। খ্যাতিমান লেখক আনিসুল হকের হৃদিতা উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান। সিনেমাটিতে পূজার নায়ক এবিএম সুমন। আগেই বাকি অংশের কাজ শেষ। এবার শেষ হলো পুরো শুটিং।

পূজা বলেন, তাড়াহুড়ো করে শুটিং হয়নি। ধীরে ধীরে জেনে বুঝে পুরো কাজটি করা হয়েছে। তিনি বলেন, আনিসুল হক স্যারের গল্প, গুণী পরিচালক, সহশিল্পী সবমিলিয়ে খুব চমৎকার ভাবে আমরা হৃদিতার শুটিং করলাম। কিছু কাজ থাকে করার সময় বোঝা যায় কেমন হবে। হৃদিতা করে তেমনই অনুভব করেছি।

পরিচালকদ্বয় বলেন, আগে আমরা যখন নিয়মিত সিনেমা বানাতাম নান্দনিকতার চেয়ে বাণিজ্যিক বিষয়টি প্রাধান্য দিতাম। এখন সাধারণ সিনেমা হলে সেভাবে বাণিজ্য নেই। এজন্য চিন্তা করেছি বাণিজ্য না থাকলেও সরকার যেহেতু অর্থায়ন দিয়েছেন দর্শক প্রশংসা করবে এমন সিনেমা নির্মাণ করা উচিত। যে সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে ভালো চলবে। পাশাপাশি দেশের বাইরেও চালাতে পারবো। তাই মান ভালো করার চেষ্টা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানআনিসুল হকগানপূজাপূজা চেরীলিড বিনোদনশুটিংসিনেমাহাওরহৃদিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড থেকে কেন নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভূমিকা?

পরবর্তী

‘বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান সকলে আজীবন মনে রাখবে’

পরবর্তী

‘বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান সকলে আজীবন মনে রাখবে’

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে আবেদন করেছে বিসিবি

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT