চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন গল্পের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’র কাজ শুরু ৩ অক্টোবর

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:৪৮ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

বাংলা সাহিত্যের কিংবদন্তি উপন্যাসিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মেহের আফরোজ শাওন। ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র কৃষ্ণপক্ষ মুক্তি পাবে হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। ছবির শুটিং এখনো শুরু না হলেও হুমায়ূন আহমেদের কবরে দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। 

দু’টি মধ্যবিত্ত পরিবারের মাঝে সম্পর্ক, তাদের চাওয়া পাওয়া, টানাপোড়েন নিয়ে বাংলা সাহিত্যের কিংবদন্তি ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’। উপন্যাসটি অবলম্বনে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন প্রয়াত এই লেখক ও নির্মাতার স্ত্রী অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। চলচ্চিত্রের মাধ্যমে হুমায়ূন আহমেদের সৃষ্টিকে আরো বেশি তুলে ধরতে চান পরিচালক।

তিনি বলেন, কৃষ্ণপক্ষ সিনেমা আমাদের চলচ্চিত্রে নতুন কোনো ধারা সৃষ্টি করবে না। কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদ ধারার একটি চলচ্চিত্র হবে। হুমায়ূন আহমেদের আবেগকে ধরে রেখে আমি আমার কিছু সিগনেচার ছবিটিতে রাখার চেষ্টা করবো, কিন্তু সেটা কোনোভাবেই হুমায়ূন আহমেদের ধারার বাইরে যাবে না।

Banglabid

কৃষ্ণপক্ষের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি বলেন, আমার অভিনয়ের কোনো একটি সিকোয়েন্স দেখে যদি শাওন ম্যাম বলেন যে, আমার মনে হয় উনি এমন কল্পনা করেই দৃশ্যটি লিখেছিলেন তাহলেই আমি সার্থক হবো। 

চলচ্চিত্রটির অন্য কলাকুশলীদেরও রয়েছে ছবিটি নিয়ে নানা স্বপ্ন।

অভিনেত্রী তানিয়া আহমেদ বলেন, শাওনের প্রথম পরিচালিত মুভি এটা, তার পরিচালিত প্রথম নাটকেও আমি অভিনয় করেছি। ও জানে ও কি চায় আর আমি জানি ও সেটা পারবে। 

Reneta

অভিনেত্রী মৌটুসি বিশ্বাস বলেন, মিরু একটা খুব আকর্ষণীয় চরিত্র। তাই রাজি হয়েছি। মীরু ঠিকঠাকভাবে অভিনয় করতে পারলেই সেটি একটি ভালো চরিত্র হয়ে দাঁড়াবে। সেটাই এখন আমার আর শাওনের লক্ষ্য। 

অভিনেতা কায়েস চৌধুরী বলেন, শাওনের এই ছবিটি আমাদের চলচ্চিত্র অঙ্গনে নতুন একটি দিগন্তের শুরু করতে পারে। 

কৃষ্ণপক্ষের শুটিং শুরু হবে ৩ অক্টোবর। হুমায়ূন আহমেদের জন্মদিনে সারা দেশে মুক্তি পাবে কৃষ্ণপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মমাহিমেহের আফরোজ শাওনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT