চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূন গল্পের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’র ৬০ শতাংশ কাজ শেষ

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
৪:৫২ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

উৎসবের আমেজ চলছে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং সেটে। প্রতি বছরই বিশেষ আয়োজনে নন্দিত নির্মাতা ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করে থাকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আই। আর এবার হুমায়ূন ভক্তদের জন্য লেখকের জনপ্রিয় উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। আর চলচ্চিত্রটি পরিচালনা করছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে উপলক্ষে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। তাই গত ২৪ সেপ্টম্বর মহরত অনুষ্ঠিত হওয়ার পর এরই মধ্যে ‘কৃষ্ণপক্ষ’র ৬০ শতাংশ কাজ শেষ করেছে পরিচালক মেহের আফরোজ শাওন।

পুরোদমে কৃষ্ণপক্ষের শুটিং এ ব্যস্ত থাকা পরিচালক শাওন বলেন, মৌলিক গল্পের যদি ভান্ডার বলি, সিনেমাটিক মোড়ের যদি ভান্ডার বলি তাহলে হুমায়ূন আহমেদের গল্পে প্রচুর পরিমানে আছে। চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের একটি কাজ আমি করছি বা পরিবারের একজন অংশ হয়ে করছি এটা ভাবলে মনে হয় এই কাজটি আমার জন্য বেশ কঠিন হবে।

যে তারকাদের মুখ বারবার নির্মাতা হুমায়ূনের সৃষ্টিতে ধরা পরেছে সেই পরিচিত তারকারা রয়েছে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে । সেসব তারকাদের একজন অভিনেত্রী তানিয়া আহমেদ এবং অভিনেতা রিয়াজ। হুমায়ূন আহমেদের সৃষ্টিকরা বহু সিনেমায় তারা অভিনয় করেছেন আর এখন তারা তারই উত্তরসূরি নারী চলচ্চিত্র নির্মাতা শাওনের কাজ করছেন। নতুন হলেও শাওনের প্রশংসা করছেন তারা।

শুটিং সেটে ‘দুই দুয়ারী’ খ্যাত রিয়াজ বলেন, খুব ধরে ধরে শাওন কাজটা করছেন। তার কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই ইউনিটে কাজ করতে গিয়ে সবাই শুধু একটি জিনিস মিস করছে সেটি হুমায়ূন আহমেদ স্যারের উপস্থিতি।

আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ বলেন, হুমায়ূন আহমেদের স্বপ্নটা শাওন ভেতরে ভেতরে লালন করছেন ধারণ করছেন। এবং সেই স্বপ্নটাকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।

Reneta

তবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে প্রথমবারের মতো নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অভিনয় করছেন। ক্যারিয়ার এতো কম সময়ে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে খুব সম্মানের মনে করছেন মাহি।

মাহি বলেন, আমার ওপর এতোটা ভরসা করে ইমপ্রেস টেলিফিল্ম স্যারের কাজটি করার জন্য সুযোগ করে দিয়েছে। এজন্য চেষ্টা করছি যেনো তাদের আশা আমি ধরে রাখতে পারি। কারণ ইমপ্রেসের আলাদা দর্শক রয়েছে আমি চাচ্ছি সেই দর্শকগুলো যেনো আমারো দর্শক হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকৃষ্ণপক্ষসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT