চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমকিপ্রাপ্তদের কেউ আর যাই হোক মন্ত্রী হওয়ার অবস্থায় নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ফোনে হত্যার হুমকি পেয়েছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনের নেতা এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও লেখক মইনুল আহসান সাবের। হুমকি পাওয়ার একদিন পরেও পুলিশ কাউকে এখনো গ্রেফতার করতে পারিনি।

এ প্রসঙ্গে সিলেট টুডে টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক কবির য়াহমদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: মহাসমারোহ এবং কর্তার অতিকথনের মাধ্যমে সিম নিবন্ধন সমাপ্ত হয়েছে, এমন অবস্থায় ধারণা করা যায় দেশে অনিবন্ধিত সিমের সংখ্যা শূন্য। তবু অধ্যাপক আনু মুহাম্মদ ও কথাসাহিত্যিক মইনুল আহসান সাবেরকে হত্যার হুমকি দেওয়ার একদিন পরেও সে সিমের মালিক, হুমকিদাতাদের সম্পর্কে কোন তথ্য জানায়নি পুলিশ। রাষ্ট্রের আলোচিত ও গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি এভাবে হত্যার হুমকি পেল এবং পুলিশ কিছুই করল না সেটা মেনে নেওয়া কষ্টের, একই সঙ্গে আশঙ্কার।

আমাদের অতীত ইতিহাস বলছে, হত্যার হুমকি যারা দিচ্ছে তাদের অনেকেই থেকে যাচ্ছে নাগালের বাইরে। ফলে ফি-বার এমন দুঃসাহস দেখাচ্ছে তারা। দেশের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকে এভাবে এর আগে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা কিন্তু এর কোনো বিহিত হয় নি একমাত্র ব্যতিক্রম আবদুল হককে গ্রেপ্তার ছাড়া।

হাসান আজিজুল হক, আনিসুজ্জামান, জাফর ইকবাল, তারানা হালিম, শাহরিয়ার আলম, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান খান কামালসহ অনেকেই হত্যার হুমকি পেয়েছেন। তারানা হালিমের বাসায় লোকমারফরত হত্যার হুমকি সম্বলিত চিঠিও গেছে, হুমকিদাতারা নিশ্চিন্তে চিঠি হস্তান্তর করে চলেও গেছে।

আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী থাকাবস্থায় হুমকি পাওয়ার অল্প কয়েকদিনের মাথায় পুরো মন্ত্রী হয়েছিলেন। এসবের বাইরে হত্যার হুমকি সম্বলিত চিঠি বিরুদ্ধে কোনো ধরনের উদ্যোগ-ব্যবস্থা দেখা যায় নি। বিষয়টি দুঃখজনক, নিঃসন্দেহে!

হত্যার হুমকি যারা দিচ্ছে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ধরতে পারবে এমন বিশ্বাস আছে। তবে এজন্যে সরকারী সিদ্ধান্ত, নির্দেশ ও উদ্যোগের দরকার। আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন। যারা হুমকি পেয়েছে, পাচ্ছে তাদের অধিকাংশই মন্ত্রীসভার বাইরের লোকজন, কামাল মহোদয়ের অবস্থায় নেই; তাই বলা যায় এক্ষেত্রে কারও মন্ত্রী হওয়ার সুযোগ-সম্ভাবনা কিছুই নেই।

Reneta

সার্বিক দিক বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দয়া করে ব্যবস্থা নিন। সাম্প্রতিক হুমকিপ্রাপ্তদের কেউ আর যাই হোক মন্ত্রী হওয়ার অবস্থায় নেই, তাই তাদের গুরুত্বহীন ভাববেন না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনু মুহাম্মদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT