বাংলাদেশ

‘হুমকিতে সাবেক সেনা সদস্যের সংশ্লিষ্টতা নেই’

‘হুমকিতে সাবেক সেনা সদস্যের সংশ্লিষ্টতা নেই’

রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকিদাতা সন্দেহে সেনাবাহিনীর সাবেক সদস্য আবু বকর সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ওয়ারী জোনের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছেন  সেনাবাহিনীর সাবেক সদস্য এ বি সিদ্দিকীর নাম ভাঙিয়ে অজ্ঞাত কেউ হত্যার হুমকি দিয়েছে।

হুমকিদাতার আসল পরিচয় বের করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরো বলেন, সম্ভবত সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ব্যক্তিগত রোষানল থেকে এই ধরণের হুমকি দেয়া হয়েছে।

যদিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই হত্যার হুমকিদাতার আসল পরিচয় বের করতে কাজ চলছে বলেও জানান ওয়ারী জোনের ডিসি।

গত ১৫ তারিখ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে রামকৃষ্ণ মিশনের হত্যার হুমকিসহ চিঠি দিয়ে যায়।

বিষয়:রামকৃষ্ণ মিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…