চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় ঘুরে আসুন ঢাকার ঐতিহ্যবাহী মণ্ডপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
দুর্গাপূজার প্যান্ডেলে দেবী দুর্গার সুন্দর মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া শেষ হয়েছে রোববার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ সূচনা হলো। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে এই পূজা। গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক মণ্ডপে হবে দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠবে নগরী। প্রতিটি মণ্ডপই থাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে ঢাকা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির
দেশের অন্যতম প্রাচীন ঢাকেশ্বরী জাতীয় মন্দির। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী সড়কেই মন্দিরটির অবস্থান। দুর্গাপূজায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। মণ্ডপের ভেতরে ও বাইরে চমৎকারভাবে সাজানো হয়। দেশ-বিদেশ থেকেও ভক্ত দর্শনার্থীরা আসেন ঢাকেশ্বরী মন্দিরে মায়ের পূজা দেখতে। বিজয়া দশমীতে বরণ, সিঁদুর খেলা ও সন্ধ্যা আরতি দেখার জন্যও এখানে প্রচুর মানুষের ভিড় হয়।

রমনা কালীমন্দির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই রমনা কালীমন্দির। জনশ্রুতি আছে, প্রায় ৫০০ বছর আগে বদরীনাথের যশীমঠ থেকে গোপালগিরি নামে এক সন্ন্যাসী ঢাকায় এসে সাধন-ভজনের জন্য আখড়া গড়ে তোলেন। এর ২০০ বছর পর সেখানে মূল রমনা কালীমন্দির নির্মাণ করেন সাধু হরিচরণ গিরি। রমনা কালীমন্দির এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছে। মন্দির চত্বরে দুর্গাপূজার আয়োজন করা হয়। মন্দির এলাকায় ছোটখাটো হরেক জিনিসের মেলাও বসে।

Banglabid

রামকৃষ্ণ মিশন
কুমারী পূজা দেখতে চাইলে আপনাকে যেতে হবে রামকৃষ্ণ মিশনে। ঢাকায় শুধু রামকৃষ্ণ মিশনেই মহাঅষ্টমী তিথিতে কুমারী বালিকাকে মাতৃরূপে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা ভিড় করেন। টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এর অবস্থান।

বনানীর পূজামণ্ডপ
বনানী খেলার মাঠে প্রতিবছর অস্থায়ী পূজামণ্ডপ তৈরি করা হয়। ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ এই মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ। অপরূপ সুন্দর প্রতিমা ও বর্ণিল আলোকসজ্জা নজর কাড়ে দর্শনার্থীদের। দিনের চেয়ে রাতের বনানীর পূজামণ্ডপ অনেক বেশি প্রাণবন্ত। দশমীতে গুলশান-বনানী এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, যা শেষ হয় আশুলিয়ার বিসর্জনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকেশ্বরী জাতীয় মন্দিরবনানীর পূজামণ্ডপরামকৃষ্ণ মিশনশারদীয় দুর্গাপূজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

পরবর্তী

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

পরবর্তী
আন্তর্জাতিক সংস্থার ভবন ও পতাকা, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

নাসীরুদ্দীন পাটওয়ারী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় আছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT