কক্সবাজার

হিমছড়ির সুবিধাবঞ্চিত শিশু-নারীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

হিমছড়ির সুবিধাবঞ্চিত শিশু-নারীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

রামুর হিমছড়ি পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত শিশু, বয়স্ক নারী ও পুরুষের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক কক্সবাজার শাখা।

রোববার বিকালে এলাকার দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে অংশ নেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, পুলিশ নারী কল্যাণ সমিতি কক্সবাজারের সভানেত্রী মিসেস জেনিফার রেবেকা, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস মোঃ মশিউর রহমান মণ্ডল, সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক, পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আরশিয়া ইসলাম, ফাতেমা হক জয়া, পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম প্রমুখ।

তীব্র শীতবস্ত্র পেয়ে খুশি ওই এলাকার দরিদ্র শিশু, বয়স্ক নারী-পুরুষ।

বিষয়:কক্সবাজার পুলিশ শীতবস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…