চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাড় হিম করে দেবে যে ছয়টি ভৌতিক সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ক্রিসমাসের আগে আমেরিকার সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। পাশ্চাত্য ও প্রাচ্যে মৃত আত্মাদের স্মরণে পালিত হয় এ দিবস। এই দিনে নানারকম ভৌতিক সাজে সেজে উঠে মানুষ। চকলেট এবং মিষ্টি খাবার বিলি করা হয়। মানুষ বেড়াতে যায় ভূতের বাড়িতে। এই দিবস উপলক্ষে মুক্তি দেয়া হয় ভৌতিক সিনেমাও। অনেকেই আবার বাড়িতে বসে ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন। এক নজরে দেখে নিন হ্যালোইনে দেখার মতো কালজয়ী ছয়টি ভৌতিক ছবির তালিকা।

ইট: ২০১৭ সালের সাড়া জাগানো ভৌতিক ছবি ‘ইট’। ছবিটি শুধু দর্শকদের নয়, কাঁপিয়েছে বক্স অফিসও। উদ্বোধনী দিনে এটি আয় করে রেকর্ড ৫ কোটি ৪ লাখ মার্কিন ডলার, যা হরর ছবির ইতিহাসে সর্বোচ্চ। ছবিটি পুরো বিশ্বে আয় করেছে ৭০১.৭ মিলিয়ন ডলার। নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি।

ইট চ্যাপ্টার টু: ‘ইট’-এর সিকুয়েল ‘ইট চ্যাপ্টার টু’। ১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট চ্যাপ্টার টু’- নিয়ে ছবিটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি। ‘ইট’ ছবিতে প্রথমবার পেনিওয়াইজের সঙ্গে একটি ছোট শহরের সাত শিশুর সাক্ষাৎ হয়। আর ‘ইট চ্যাপ্টার টু’-তে সে শিশুরাই বড় হয় এবং তারা তাদের ছেলেবেলার সেই ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়।

ওয়ার্ল্ড ওয়ার জি: ব্র্যাড পিট প্রযোজিত ও অভিনীত জোম্বি অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ওয়ার্ল্ড ওয়ার জি’। গতানুগতিক জোম্বি সিনেমা থেকে কিছুটা আলাদা। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫৪০ মিলিয়ন ডলার।

দ্য মামি: ১৯৯৯ সালের অ্যাকশন-হরর ছবি ‘দ্য মামি’। ছবিটি পুরো বিশ্বে আয় করেছে ৪১৫,৯ মিলিয়ন ডলার। স্টিফেন সোমারস পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ব্রেন্ডন ফ্রেজার, রাচেল ওয়েইজ, জন হান্না, আর্নল্ড ভসলু, জোনাথন হাইডে এবং কেভিন জে ও’কনর।

দ্য মামি রিটার্ন্স: ‘দ্য মামি’র সিকুয়েল ‘দ্য মামি রিটার্ন্স’ পুরো বিশ্বে আয় করেছিল ৪৪৩.২ মিলিয়ন ডলার। ব্রেন্ডন ফ্রেজার, রাচেল ওয়েইজ, জন হান্না, আর্নল্ড ভসলু, ওডে ফেহর, প্যাট্রিসিয়া ভেলাস্কেজ এবং ডোয়াইন জনসন অভিনীত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি হরর ফিল্মটি পরিচালনা করেছেন স্টিফেন সোমারস।

Reneta

দি এক্সজরসিস্ট: উইলিয়াম ফ্রায়েডকিন পরিচালিত এই ছবির গল্প জর্জটাউনের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে। ঘটনাগুলো ঘটার ফলে ১২ বছরের রেগান ম্যাকনেলের ব্যক্তিত্ব ধীরে ধীরে সম্পূর্ণ পাল্টে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটইট চ্যাপ্টার টুওয়ার্ল্ড ওয়ার জিদি এক্সজরসিস্টদ্য মামিদ্য মামি রিটার্ন্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT