রাজনীতি

হাসপাতালে নজরুল ইসলাম খান

হাসপাতালে নজরুল ইসলাম খান

ফাইল ফটো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার বিএনপির নির্বাহী কমিটির সভা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি বুকে ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই হাসপাতালে তার ‘এনজিওপ্লাস্ট’ করা হয়।

বিষয়:নজরুল ইসলাম খান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…