এল ক্লাসিকোতে হারার পর মাঠে বসে একদফা গজগজ করেন। তখন অবশ্য নির্দিষ্ট করে কাউকে কিছু বলেননি। কিন্তু ড্রেসিংরুমে ফিরে লুকা মদ্রিচ এবং মার্সেলোর ওপর বেজায় চটে যান পর্তুগীজ তারকা।
ওই ম্যাচে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায় রিয়াল। বার্সার হয়ে মেসি একাই করেন দুই গোল। রোনালদোর বেশি রাগ হচ্ছে মেসির দ্বিতীয় গোলটি নিয়ে।
সার্জিও রবের্তো প্রায় ৫০ গজ দৌড়ে আসেন রিয়ালের বক্সের দিকে। পথে দেখা হয় মদ্রিচ এবং মার্সেলোর সঙ্গে। কিন্তু তারা কেউই তাকে আটকাতে পারেননি।
রবের্তো ওভাবে সহজে বল নিয়ে ঢুকতে পারায় মেসিদের কাউন্টার অ্যাটাক দারুণ শক্তিশালী হয়। শেষ পর্যন্ত মেসি গোলও করেন। রোনালদোর রাগটা এখানেই।
মার্কা জানাচ্ছে, ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে দুইজনকে একহাত নেন রিয়াল তারকা। পরে অন্য সতীর্থরা পরিস্থিতি শান্ত করেন।









