চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া ৩২ হাজার কোটি টাকার দুই-তৃতীয়াংশ মওকুফ চান এফবিসিসিআই’র সভাপতি

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৭:৩২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

ব্যবসায়ীদের কাছে ভ্যাট বাবদ বকেয়া ৩২ হাজার কোটি টাকার এক তৃতীয়াংশ আদায় করে বাকিটা মওকুফ করে দেওয়ার জন্য রাজস্ব বোর্ডের নিকট প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন। মঙ্গলবার দুপুরে কাকরাইলের ভ্যাট অনলাইন প্রকল্প অফিসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাতলুব আহমাদ বলেন, ৩২ হজার কোটি টাকার উপরে এনবিআরের কাছে ব্যাবসায়ীরা ঋণী। ১০ -১৫ বছরেও এর সমাধান হচ্ছে না। আমি প্রস্তাব রাখছি প্রত্যেক দেনাদার (ব্যবসায়ী) এ টাকার তিন ভাগের এক ভাগ দিলে বাকি টাকা যেন তাদের মওকুফ করে দেওয়া হয়। কারণ ২৬ হাজার মামলা ঝুলে আছে আমাদের মাথার উপর। নতুন আইনে যাওয়ার আগে এগুলো মিটমাট করলে ভাল হয়। কারণ নতুন ভ্যাট আইন নিয়ে নতুন করে চিন্তা করতে হবে।

সেবা খাতের উপর ১৫ শতাংশ ভ্যাট পুনঃবিবেচনার অনুরোধ করে তিনি বলেন, এতে অসন্তোষ তৈরি হতে পারে। যেমন- আইনজীবী, চিকিৎসক, তারা তো কোনো পণ্য সরবরাহ করছে না। তারা মেধা ও শ্রম ব্যয় করছেন। সেজন্য এ খাতের  ভ্যাট কমানোর আলাদা চিন্তা করা দরকার।

মাতলুব আহমাদ আরও বলেন, নতুন ভ্যাট আইনে এনবিআর কতৃক হয়রানি সরিয়ে দিচ্ছেন। আমরা বারবার বলে আসছি ১ টাকার ট্যাক্স দিতে ৩ টাকার হয়রানির শিকার হতে হয়। ভ্যাট অনলাইন চালু হলে সেখান থেকে মুক্তি পাবো বলে আশা করছি।

ভ্যাট না দেওয়া ব্যবসায়ীদের সম্পর্কে এফবিসিসিআই সভাপতি বলেন, ৮ লাখের মধ্যে ৩০ হাজার ব্যবসায়ী ভ্যাট দেন এটা শুনতেও খারাপ লাগে, বলতেও লজ্জা লাগে। আমরা সবাই চাই ৮ লাখ রেজিস্ট্রেশন হলে ৮ লাখই ভ্যাট দেবে। সমস্যা কোথায়? সে সমস্যা সমাধানে ভ্যাট অনলাইন করা হয়েছে। এনবিআর থেকে বারবার বলা হচ্ছে, হয়রানি সরিয়ে দেয়া হবে। কিন্তু মাঠে এ বার্তা পৌঁছাচ্ছে না। মাঠে হয়রানির বিষয়ে এনবিআরকে সর্তক থাকতে হবে। ভ্যাট অনলাইন চালু হলে আমাদের সাথে কর্মকর্তাদের দেখা হবে না।

Reneta

ভ্যাট আইনকে আরো স্পষ্ট করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভ্যাট অনলাইন সফল করতে হলে ব্যবসায়ীদের লাগবে। সেজন্য এ আইন যত স্পষ্ট হবে তত সুবিধা হবে। টার্নওভার সীমা দেড় কোটি করা দরকার। বন্দরে আমরা যে এটিভি (অগ্রিম ব্যবসায়ী ভ্যাট) দিতাম তা ফেরত পেতাম না। সেটা এ আইনে ফেরত পাবো সেজন্য এনবিআরকে ধন্যবাদ।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এনবিআরের ভ্যাট থেকে শুরু করে সব আইন ব্যবসা, বিনিয়োগ ও শিল্পবান্ধব  এর আওতায় রাজস্ব আহরিত হবে। ব্যবসা, বাণিজ্য, শিল্প, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত হবে।

তিনি বলেন, সৎ ব্যবসায়ীরা এনবিআরের সহযোগিতায় এগিয়ে আসছেন। দেশিয় শিল্প সুরক্ষা, রপ্তানিমুখী খাতকে প্রণোদনা দেয়া, কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করছি। নতুন ভ্যাট আইন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যার নজিবুর রহমান।এসময় এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ভ্যাট আইন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইনতুন ভ্যাট আইন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT