চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসের সঙ্গে অস্ত্রবিরতি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন হামাসের সঙ্গে অস্ত্রবিরতির প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান।

গাজায় ব্যাপক সংঘর্ষের পর দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে লিবারম্যান এই ঘোষণা দিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

বুধবার এক সংবাদ সম্মেলনে লিবারম্যান বলেন, হামাসের রকেট হামলার প্রতিবাদে সামরিক প্রতিঘাত ছিল ‘‘অপ্রতুল এবং অনুপযুক্ত”। হামাস ও অন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে সরকার গুরুতর ভুল করছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে।

‘‘আমরা দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তার ক্ষতি করতে স্বল্পমেয়াদি শান্তি কিনছি’’ বলে সতর্ক করেন লিবারম্যান।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে গত দুইদিনে কমপক্ষে ৮ জন নিহত হয়। ইসরায়েল গাজার ১৬০টি স্থানে বোমা হামলা চালায়। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ৪৬০টি রকেট ছোড়ে হামাস।

এ সময় হামাস ও ইসলামিক জিহাদ নামের আরেকটি বিদ্রোহী গ্রুপের অবস্থান লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

Reneta

বিমান হামলায় হামাসের আল আকসা টিভি ভবন ধ্বংস হয়েছে। এতে নিহত হয় ৩ জন ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি ওই ৩ জনের মধ্যে দু’জনই জঙ্গি।

হামাসের হামলায় এ পর্যন্ত আরও ১০ ইসরায়েলি আহত হয়েছে বলে জানান ইসরায়েলি চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজালিড নিউজহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT