চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা হয়েছে কি না নিশ্চিত নয় পুলিশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:২৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
হামলার কোনো ঘটনা ঘটেছে কি না পুলিশ তা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন তেজগাঁও
বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন, হামলা বলতে যা বোঝায় তা
হয়নি। দু’জন প্রার্থীর সমর্থকদের মধ্যে মিছিল চলার সময় ধাক্কাধাক্কির ঘটনা
ঘটেছে।

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশের গাফিলতির অভিযোগ নাকচ করে বিপ্লব কুমার সরকার
বলেন, পুলিশ নিরাপত্তা দিয়েছে বলেই খালেদা জিয়া নিরাপদে ফিরে যেতে পেরেছেন।

গাড়িবহরে হামলার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম
জানান, ওই এলাকায় নিয়মিত টহলের জন্য পুলিশের দুটি টিম ছিল। খালেদা জিয়া আগে
থেকে জানিয়ে না আসায় পুলিশ ঠিক সেখানে ছিল না। যতটা সম্ভব হামলা ঠেকানোর
চেষ্টা করা হয়েছে।

Banglabid

তবে রোববারের মতো সোমবার বেগম জিয়ার গাড়িবহরের সঙ্গে পুলিশের প্রটেকশন ছিলো না
বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রটেকশন না থাকা সম্পর্কে পুলিশের উপকমিশনার (প্রটেকশন) হাসানুজ্জামান বলেন,
বিধি মোতাবেক তিনি পুলিশি নিরাপত্তা ব্যবস্থার দাবিদার নন।

তা হলে রোববার কেনো প্রটেকশন ছিলো, জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষ মনে
করেছে ওই সময় তার পুলিশ প্রটেকশন দরকার ছিলো। তাই দেওয়া হয়েছে।

Reneta

পুলিশের প্রটেকশনের মধ্যেই রোববার উত্তরায় ছাত্রলীগ কর্মীরা খালেদা জিয়াকে
কালো পতাকা প্রদর্শন করে।তবে সেদিন গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি।

আজ কারওয়ান বাজারে গাড়িবহরে হামলার ঘটনার পর অবশ্য খালেদা জিয়ার নিরাপত্তায়
তার সঙ্গে পুলিশ দেওয়া হয়।

এর আগে দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসভবনের নিরাপত্তায় থাকা দু’জন পুলিশ
সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিলো।

উপ-কমিশনার (প্রটেকশন) হাসানুজ্জামান জানান, পুলিশ সদস্যদের থাকার জায়গা না
দেওয়ায় তাদের সেখান থেকে চলে আসতে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপুলিশসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলার প্রতিবাদে বুধবার বিএনপির হরতাল

পরবর্তী

খালেদা জিয়াকে ‘নাটক’ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

খালেদা জিয়াকে ‘নাটক’ না করতে প্রধানমন্ত্রীর আহ্বান

কলকাতা নাইট রাইডার্সের জয়

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT