রাজনীতি

হামলার প্রতিবাদে বুধবার বিএনপির হরতাল

হামলার প্রতিবাদে বুধবার বিএনপির হরতাল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনের এলাকা হরতালের আওতামুক্ত রাখা হয়েছ। এছাড়াও আগামীকাল (মঙ্গলবার) সারাদেশে প্রতিবাদ মিছিল করবে দলটি।

সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে  হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে হরতালসহ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।

দলের চেয়ারপারসনের উপর এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ি করে মওদুদ বলেন, এ হামলার জন্য আওয়ামী সন্ত্রাসীদের উস্কানী দেয়া হয়েছে।

এ ধরনের সন্ত্রাসী ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে দাবি করেন তিনি।

বিষয়:খালেদা জিয়া বিএনপি মওদুদ আহমেদ হরতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…