বাংলাদেশ

হামলার আশঙ্কায় শপিংমল-রাস্তায় উপস্থিতি কম

হামলার আশঙ্কায় শপিংমল-রাস্তায় উপস্থিতি কম

জঙ্গি হামলার আশঙ্কার প্রভাব ছিল বুধবার রাজধারীর ব্যস্ত সড়কগুলোতে। শপিং মলগুলোতে লোকজনের উপস্থিতি ছিল কম। বিদেশীরা কাজ করেন এমন কিছু অফিস আগেভাগেই কর্মীদের ছুটি দিয়ে দেয়।

রাজধানীর একটি শপিং মলে জঙ্গিরা হামলা চালাতে পারে এমন কথা প্রচার হওয়ার পর বেলা বাড়ার সাথে সাথে রাজধানী রাস্তায় গাড়ির পরিমাণ কমতে থাকে। বিকেলের দিকে যান চলাচল কিছুটা বাড়লেও কূটনৈতিক পাড়া গুলশানসহ পুরো শহরে অতিরিক্ত পুলিশী নিরাপত্তা ছিল। হামলার আশঙ্কায় শপিংমল-রাস্তায় উপস্থিতি কম

একই অবস্থা শপিং মলগুলোতে। স্বাভাবিকের চেয়ে উপস্থিতি কম। দ্বিগুণ ছিলো নিরাপত্তা ব্যবস্থা। কর্তৃপক্ষরা জানিয়েছেন, স্বাভাবিকের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা বলেছেন তারা।

নিরাপত্তা তল্লাশি চালিয়েছে পুলিশও। গুলশান হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ায় থানাগুলোতেও অতিরিক্ত সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিষয়:জঙ্গি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…