চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিপ্রবি’র প্রশাসনিক ভবনে তালা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৫:২৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
শিক্ষা
A A

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েনটেশন অনুষ্ঠানও পণ্ড হয়ে গেছে।

এ কারণে অনুষ্ঠানে যোগ দিতে আসা দুর-দুরান্ত থেকে আগত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চরম ভোগান্তির শিকার হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, যৌন হয়রানি বন্ধ এবং বিচারহীনতা ঘটনাসহ ১১ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্টি হয়েছে এ অচলাবস্থা। একই দাবিতে রোববার বিকেল ৫টা থেকে রাত সোয়া একটা পর্যন্ত প্রায় সোয়া ৮ ঘন্টা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন তালা ঝুলিয়ে রেজিস্ট্রার প্রফেসর ডা.ফললুল হক, অর্থ বিভাগের পরিচালক প্রফেসর ড.শাহাদৎ হোসেন খান লিখনসহ প্রক্টর এবং উপদেষ্টসহ বিভিন্ন পদে দ্বায়িত্বশীল শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত ছাত্ররা।

সকালে আলোচনায় বসার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে তাদের ছেড়ে দেয়া হলেও আলোচনায় বসেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে তারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দেয়।

জানা গেছে: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১০ জন কর্মকর্তা এবং ৪৯ জন কর্মচারি নিয়োগের বিষয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনা জানাজানির সাথে তাৎক্ষণিকভাবে আন্দোলনে নামে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৫টার দিকে ওরিয়েনটেশনের মঞ্চ ভাংচুর করে তারা। এছাড়া প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেজিস্ট্রার, প্রক্টর এবং উপদেষ্টসহ বিভিন্ন পদে দ্বায়িত্বশীল শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

Reneta

সোমবার সকাল থেকে প্রশাসনিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। লাইব্রেরিয়ান পদে বিএনপিপন্থী শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিমকে পদায়ন করা, যৌন হয়রানির বিচার না করার ঘটনা এবং অনিয়মসহ বিভিন্ন অভিযোগের সুরাহাসহ ১১ দফা দাবিতে তারা আন্দোলন শুরু করায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে রিজেন্ট বোর্ডের সুপারিশ অনুযায়ী পদোন্নতির দাবিতে অর্ধদিবস কলম বিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করছে সহকারি প্রশাসনিক পদের কর্মকর্তারা। এক দফার ওই দাবিতে গত দেড়মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন প্রায় শতাধিক সহকারি প্রশাসনিক কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, পর্যায়োন্নয়ন নীতিমালা সংক্রান্ত প্রবিধান (সংশোধিত) ২০০৯ এর ধারা-২স্পষ্টীকরণ, সংযোজন, পরিবর্ধন ও পরিমার্জন সংক্রান্ত বিষয়ে ২০১৮ সালের ৯ জানুয়ারী রিজেন্ট বোর্ডের ৪১তম সভায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.এ.কে.এম. নুর-উন-নবী, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলাউদ্দীন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. মিজানুর রহমান, প্রফেসর ড. ফাহিমা খানম ও প্রফেসর প্রফেসর ড. মো.শাহাদৎ হোসেন খানের সমন্বয়ে গঠিত কমিটি যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির দেয়ার কথা জানিয়ে যথাসময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্টও পেশ করেছেন। কিন্তু এরপরও তাদের পদোন্নতি আটকে আছে বলে অভিযোগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক জানান: নিয়ম মেনেই সমস্যার সমাধানের প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা

জুলাই ১২, ২০২৬

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT