বিনোদন

হানিমুনে মাহি!

হানিমুনে মাহি!

মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু

ইন্দোনেশিয়ায় বর পারভেজ মাহমুদ অপুকে নিয়ে হানিমুনে গেলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এখন তাঁরা আছেন ইন্দোনেশিয়ায়।

মাহিয়া মাহি ফেসবুকে হানিমুনের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ‘জান্নাত’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার ভালোবাসা দিবস উদযাপন করতে পারেননি তিনি। তাই শুটিং থেকে ক’দিনের ছুটি নিয়ে বরকে নিয়ে উড়াল দিলেন মাহি।

হানিমুনে বরের সঙ্গে মাহিয়া মাহি
হানিমুনে বরের সঙ্গে মাহিয়া মাহি

হানিমুন শেষ করে মাহি ‘জান্নাত’সহ কয়েকটি ছবির শুটিং শুরু করবেন। গত বছর ২৫ মে পারিবারিকভাবে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি।

বিষয়:ঢালিউড মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…