১৯ মে বিয়ে করেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বকে জানিয়ে বেশ ধুমধাম করে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান। আর এবার পালা মধুচন্দ্রিমার!
শোনা যাচ্ছে, কানাডার বিলাসবহুল একটি হোটেলে মধুচন্দ্রিমা হবে প্রিন্স হ্যারি ও মেগানের। খুব শিগগিরই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে কানাডায় উড়াল দেবেন রাজকীয় এই দম্পতি।
কানাডার অ্যালবার্টায় অবস্থিত ‘ফেয়ার মন্ট জ্যাসপার পার্ক লজ’ নামের হোটেলে মধুচন্দ্রিমায় যাবেন তারা। এমনটায় জানিয়েছে বেশকিছু সংবাদ মাধ্যম।
কানাডায় অবস্থিত এই পার্কটি তৈরি করা হয়েছে ৭০০ একর জায়গাজুড়ে। এর প্রতিটি কটেজে রয়েছে ছয়টি বিলাসবহুল শয়নকক্ষ, বেলকোনি, ঘরের ভেতর দামি পাথরে ঘেরা আগুন জ্বালানোর ব্যবস্থা, খাবারকক্ষ ও বিশেষ কক্ষ।
এর আগে কানাডার এই পার্কে ১৯৩৯ সালে গিয়েছিলেন যুক্তরাজ্যের রাজা ষষ্ঠ জর্জ। এরপর ২০০৫ সালে গিয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় রানী এলিজাবেথ।







