বিনোদন

মালদ্বীপে মিমের রোমান্টিক অবকাশ!

মালদ্বীপের সুন্দর সৈকত ও রোমান্টিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের সৈকত ও পুলের পাশে রোমান্টিক মুহূর্তে মিমের ছবি, যেখানে তিনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন বছরের প্রথম সপ্তাহেই (৪ জানুয়ারি) বিয়ে সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। এরপরেই যাওয়ার কথা ছিলো মধুচন্দ্রিমায়। কিন্তু পরিবারের বেশ কয়েকজন করোনাক্রান্ত হওয়ায় সেসময় তা স্থগিত করেন!

বিয়ের প্রায় দেড় মাস পর (১৫ ফেব্রুয়ারি) বরকে নিয়ে মিম ছুটলেন মধুচন্দ্রিমার উদ্দেশে! স্থান হিসেবে বেছে নিলেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ!

প্রেমিক ও প্রেমিকা মালদ্বীপের সমুদ্রের পাশে হ্যামকেতে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ ভ্রমণের জন্য মালদ্বীপ পর্যটকদের কাছে এমনিতেই স্বর্গ হিসেবে পরিচিত। পরিষ্কার নীল জলরাশি, সাদা বালুর সৈকত দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে। সেখানেই একটি দুর্দান্ত রিসোর্টে উঠেছেন চিত্রনায়িকা মিম ও তার স্বামী সনি পোদ্দার। কাটাচ্ছেন রোমান্টিক অবকাশ!

মিম মালদ্বীপে সমুদ্রের পাশে বসে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নিরিবিলি দ্বীপে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়মিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন মিম। যা ভক্ত অনুরাগীরা ভীষণ রকম পছন্দ করছেন।  সর্বশেষ শুক্রবার দুপুরেও বেশকিছু ছবি শেয়ার করেছেন মিম।

মালদ্বীপের সৈকতে প্রেমিক যুগল হাতে হাত ধরে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ ধুমধাম আয়োজনে গত ৪ জানুয়ারি সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

দম্পতি মালদ্বীপের সৈকতে হাঁটছে, সুন্দর আকাশ ও পাম গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ মিমের স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। ১০ নভেম্বর জন্মদিনে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মিম ও সনির দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।

মালদ্বীপের সমুদ্রের পাশে রোমান্টিক ছুটি উপভোগ করছেন মিম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:অভিনয় বিদ্যা সিনহা মিম মধুচন্দ্রিমা মালদ্বীপ মিম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…