অপরাধ

হাতুড়ির ভেতরে ৫ কেজি স্বর্ণ

হাতুড়ির ভেতরে ৫ কেজি স্বর্ণের বার রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতুড়ির ভেতরে ৫ কেজি স্বর্ণের বার রাখা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ সোনা সংগ্রহের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে হাতুড়ির ভেতরে লুকানো অবস্থায় ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।

পরে তাকে গ্রেপ্তার করা হয়। আতাউর রহমান হবিগঞ্জের বাসিন্দা।

বুধবার ২৯ ডিসেম্বর ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো.সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে শারজাহ থেকে আতাউর রহমান একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার সঙ্গে আনা ব্যাগেজ স্ক্যানিং করে ব্যাগের ভিতর দুইটি বড় হাতুড়ির মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

‘‘পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে যাত্রীর ব্যাগেজে থাকা সেই হাতুড়ি কেটে ৪৪টি গোল্ড বার এবং তার প্যান্টের ভিতর থেকে স্বর্ণের ৫ পিস চুড়ি-সহ মোট ৫ কেজি ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।’’

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও  জানান মো.সানোয়ারুল কবীর।

বিষয়:কাস্টম হাউজস্বর্ণ জব্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…