চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও মোবাইল জব্দ, আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ ও দশটি মোবাইল জব্দ করেছে কাস্টম হাউস, ঢাকা প্রিভেন্টিভ টিম। 

এ ঘটনায় তিন যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সিলেটের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ ও মোবাইল জব্দ করা হয়।

আটকেরা হলেন: আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু এবং সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজির বেশি ওজনের স্বর্ণ ও শাওমি ব্র্যান্ডের দশটি মোবাইল জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।

তিনি বলেন: অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বেলা সাড়ে এগারোটায় মাসকট থেকে সিলেট হয়ে ঢাকায় আগত বাংলাদেশ বিমানের ফ্লাইটের (নং-বিজি২২২) মাধ্যমে যাত্রী আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলামকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে ২ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণ ও ১০ টি মোবাইল পাওয়া যায়।  আটক পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা।

আটক যাত্রীদের পুলিশে সোপর্দসহ আটক পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সাজ্জাদ হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাস্টম হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT