চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতি, মোটর বহর ও ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য উৎসবের আমেজে নয়াপল্টন

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:২৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় নির্বাচন সামনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আমেজ। আওয়ামী লীগ বিএনপি উভয় শিবিরে এখন চলছে মনোনয়ন ফরম বিক্রির হিড়িক। গতকাল থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি। আজ দ্বিতীয় দিনের মত মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

 

নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় উপলক্ষে সকাল থেকে নয়াপল্টনে দেখা গেছে নেতাকর্মীদের উপচেপড়া ভীড়। কাইকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যাপ্ত নেতাকর্মীদের ভীড়ে তিল ধরনের ঠাঁই নেই।

Banglabid

মনোনয়ন প্রার্থীরা বিশাল বিশাল বহর নিয়ে নয়াপল্টনে আসে। অনেকে ব্যান্ড পার্টি, কেউ হাতির ওপর চড়ে কিংবা মোটর বহর ও নেতাকর্মীর মিছিল স্লোগান নিয়ে মনোনয়ন ফরম তুলতে আসছেন। ফরম তোলার পর পল্টন ও আশপাশের এলাকা দিয়ে মিছিল করছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

মনোনয়ন কিনতে আসা কয়েকজন প্রার্থীর প্রতিক্রিয়া জানতে চাইলে বললেন, আশা করি এবার সুষ্ঠু ভোট হবে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ দেখে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে। ইনশাল্লাহ ধানের শীষের জয় নিশ্চিত।

Reneta

দুপুরে চুয়াডাঙ্গা সদর আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শামসুজ্জামান দুদু। তিনি চুয়াডাঙ্গা ১ সদর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান। এর পর বেলা দেড়টার দিকে ঢাকা ৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

এসময় শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেল খানায় রাখা হয়েছে। পুলিশ প্রশাসন সর্ব ক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশনের অধীনে কিছু আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এর পরেও আমরা নির্বাচনে গেছি একটি ভালো পরিবেশ আসবে বলে প্রত্যাশা করি।

কাজী আবুল বাশার বলেন, আশা করি মনোনয়ন পাবো আমি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়া সম্ভব হবে কিনা সেটা নির্ভর করবে সরকার ও নির্বাচন কমিশনের আচরণ এবং আমাদের দলের হাই কমান্ডের সিদ্ধান্তের উপর। যদি নির্বাচন হয় এবং সুষ্ঠু হয় তাহলে বিএনপির জয় হবে।

গতকাল সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণের মধ্যদিয়ে শুরু হয় মনোনয়ন বিক্রি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরম সংগ্রহ করেন। এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন। গতকাল একদিনে বিএনপির ফরম বিক্রি হয়েছে ১৩২৬।
আগামী ১৬ নভেম্বর পযন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজারো হিমুর মাঝে একজন হুমায়ূন

পরবর্তী

সমালোচনাকে ‘ছবির মার্কেটিং’ হিসেবে দেখেন পূজা চেরী

পরবর্তী

সমালোচনাকে 'ছবির মার্কেটিং' হিসেবে দেখেন পূজা চেরী

ম্যাচ সেরা হয়ে সিয়াম পেলেন এক হাজার টাকা!

সর্বশেষ

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT