হাজার ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা
একদিনে সর্বোচ্চ ২০৯ জন আক্রান্ত। এ নিয়ে মোট আক্রন্ত রোগী ১০১২জন, মোট মৃত্যু ৪৬জন।
বাংলাদেশের একজন নারী স্বাস্থ্য কর্মকর্তা করোনা পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন, পেছনে সাদা টাইলসের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






