চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঁটু গেড়ে লোক দেখানো নয়, কৃষ্ণাঙ্গদের নিয়ে দৃষ্টি পাল্টাতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পুলিশের হাতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর প্রতিবাদে জন্ম নিয়েছে সামাজিক আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’। বিশ্বজুড়ে আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে নিজের হাঁটু গেড়ে একাত্মতা দেখাচ্ছেন লাখ লাখ মানুষ। খেলার মাঠে কী সাদা, কী কালো- সবাই হাঁটু গেড়ে নিজের সমর্থন জানাচ্ছেন।

এই হাঁটু গেড়ে বসার প্রচলনটাকে কেবলই লোক দেখানো বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। ক্যারিবীয় ক্রিকেটারের মতে, একটা সময় সবাই আবার আগের মতো নিয়মে ফিরে যাবে, রয়ে যাবে বৈষম্য। তাই সময় থাকতে বৈষম্য দূর করার প্রতি মনোযোগ দিতে বলছেন তিনি।

খেলার মাঠে হাঁটু গেড়ে বসাটা এখন একপ্রকার ট্রেন্ডই যেন হয়ে গেছে। তিনমাস বিরতি থাকার পর যখন আবারও মাঠে ফিরেছে ইউরোপের ফুটবল, অনুশীলন কিংবা ম্যাচের আগে এভাবে বসে নিজের সমর্থন দেখিয়ে চলেছেন ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে জার্সিতেও উঠে এসেছে ব্ল্যাক লাইভস ম্যাটার।

একই লেখা খুদিত থাকবে ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-উইন্ডিজ টেস্টের জার্সিতেও। তা দেখে বিবিসিকে ব্র্যাথওয়েট বলছেন, শুধু জার্সি কিংবা লোক দেখানো নয়, পরিবর্তন আসতে হবে সমাজে। পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি।

‘আমার মতে এটি কেবল লোক দেখানো- তাতে মানুষের মনের ক্ষোভ প্রশমিত হয় মাত্র।’

‘কেন সবাই কোনো লম্বা দাড়িওয়ালা মানুষকে বিমানে কিংবা অন্য কোথাও দেখলে মনে করে তিনি সন্ত্রাসী? কোনো কালো ব্যক্তিকে সুপারমার্কেটে দেখলেই ভাবা শুরু হয়ে যায় যে চোর, এরপর তার পেছনে নিরাপত্তাকর্মীদের লাগিয়ে দেয়া হয়।’

Reneta

‘এখানেই আলোচনার বিষয়, আমরা হাঁটু গেড়ে না বসে কীভাবে আমাদের চিন্তা ভাবনা আমূলে পাল্টাবো সেটা নিয়েই আলোচনা করতে হবে।’

কৃষ্ণাঙ্গরা সমাজে কতটা গুরুত্বপূর্ণ সেটা জফরা আর্চারকে দিয়েই বুঝিয়েছেন ব্র্যাথওয়েট। বার্বাডোজে জন্ম নেয়া আর্চার কৃষ্ণাঙ্গ হয়েও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপারওভার করেছিলেন। বিশ্বকাপটাও জিতেছিল ইংল্যান্ড। আর্চারের কীর্তির ফলে ভবিষ্যতে সাদা চামড়ার ইংলিশদের দলে আরও কৃষ্ণাঙ্গর সুযোগ হবে বলেই মনে করেন ব্র্যাথ।

‘অনেক গণমাধ্যমই ইংল্যান্ডে কৃষ্ণাঙ্গদের অভিবাসন নিয়ে প্রশ্ন তুলেছে। একজন কালো খেলোয়াড়ই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেই সমস্ত অভিযোগ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং ঘরে শিরোপা এনে দিয়েছে। তার সাফল্য ভবিষ্যতে আরেকজন জফরা আর্চারের জন্য রাস্তা পরিষ্কার করে দেবে। আর সে করবে আরেকজন জফরা আর্চারের জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-উইন্ডিজ টেস্টজর্জ ফ্লয়েডব্র্যাথওয়েটব্ল্যাক লাইভস ম্যাটারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT