ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন জাঙ্গু

জঙ পুরস্কার গ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ বাংলাদেশের সঙ্গে দুর্দান্ত খেলার পুরস্কার গ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি পরিচিত নয় আমির জাঙ্গুর নাম। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে জাঙ্গুকে নিয়ে চলছে বেশ আলোচনা। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দারুণ পারফরম্যান্সের পর থেকে। লাল-সবুজদের বিপক্ষে ওয়ানডেতে আলো ছড়িয়ে ক্যারিবীয়দের টেস্ট দলে ডাক পেয়েছেন ২৭ বর্ষী উইকেটরক্ষক-ব্যাটার।

উইন্ডিজে ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে জাঙ্গুর সেঞ্চুরিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৩২১ রান করেও সেদিন রক্ষা হয়নি টাইগারদের। অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির পুরস্কারটাও পেলেন ক্যারিবীয় ব্যাটার।

জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন জাঙ্গু। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫টি ও লিস্ট এ-তে ৫০টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরি ও ২১ ফিফটি রয়েছে বাঁহাতি ব্যাটারের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাঙ্গুর সঙ্গে ডাক পেয়েছেন গুডাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর আবারও ডাক পেলেন তিনি। দুজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শামার জোসেফ এবং আলঝারি জোসেফ। শামার পড়েছেন চোটে। তাকে বেশ কিছুদিনের জন্য থাকতে হবে মাঠের বাইরে। আলঝারি জোসেফ থাকছেন না ব্যক্তিগত কারণে।

১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের মধ্যে দিয়ে ২০০৬ সালের পর প্রথমবার পাকিস্তানে টেস্ট খেলতে নামবে  উইন্ডিজ। মাঝে তারা নিরেপেক্ষ ভেন্যুতে খেলেছিল।

টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুই, গুডাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেডেন সিলস ও জোমেল ওয়ারিকান।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান বাংলাদেশ ব্র্যাথওয়েট সিলভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…