চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঁটু গেড়ে মাটিতে বসে ট্রুডোর সংহতি প্রকাশ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৫২ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
কানাডা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপােলিসে পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কানাডাতেও। দেশটির বিভিন্ন শহরে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলেও সমবেত হয় বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভে কালো মাস্ক পরে হাজির হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাটিতে হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

এই সময় বিক্ষোভকারীরা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বলে শ্লোগান দিতে শুরু করে। জাস্টিন ট্রুডো হাততালি দিয়ে সেই শ্লোগানের প্রতি সমর্থন জানান।

একজন বক্তা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হয় তুমি বৈষম্যের বিপক্ষের লোক, না হয় তুমি বর্ণবাদী। এই দুইয়ের মাঝখানে কোনো অবস্থান নেই। জাস্টিন ট্রুডো- এই বক্তব্যেও হাততালি দিয়ে সমর্থন দেন।

ইতিমধ্যে কানাডার ক্যালগেরিতে ডাউনটাউন এর সামনে প্রায় এক হাজার বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করে। ভেঙ্কুভারে আর্ট গ্যালারির সামনে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। প্ল্যাকার্ড ফেস্টুনে লেখা ছিল ‘নো জাস্টিস নো পিস’। মন্ট্রিয়লে বিক্ষোভ প্রদর্শন করায় গত রোববার রাতে ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

Reneta

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাজর্জ ফ্লয়েডজাস্টিন ট্রুডো
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT