চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হলুদ সাবমেরিন’ ডুবিয়ে শীর্ষে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিগে টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর আবার পথে ফিরেছে বার্সেলোনা। রিয়াল বেটিসের কাছে হার, পরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র। ভিয়ারিয়ালের বিপক্ষে তাই জয় পেতে মরিয়া ছিল কাতালানরা। সেই ম্যাচে ‘হলুদ সাবমেরিন’দের ডুবিয়ে শুধু স্বস্তির জয়ই পায়নি, একইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে মেসি-সুয়ারেজরা।

রোববার রাতে ঘরের মাঠে ‘জেদি ও একগুঁয়ে’ ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দলের হয়ে গোল করেন জেরার্ড পিকে ও তরুণ তারকা কার্লিস অ্যালেনা।

এই জয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার অপরাজিত থাকার রেখাটা আরও লম্বা হয়েছে। দলটির বিপক্ষে এখন টানা ২১ ম্যাচে অপরাজিত কাতালানরা। এরমধ্যে ১৬টিতে জয় ও ৫টিতে ড্র। ‘হলুদ সাবমেরিন’দের কাছে বার্সার সবশেষ হার সেই ২০০৮’র মার্চে।

প্রথম গোল পেতে এদিন আধাঘণ্টার বেশি অপেক্ষা করতে হয় বার্সাকে। ৩৬ মিনিটে গিয়ে গোলের দেখা পায় তারা। এসময় উসমান ডেম্বেলের দুর্দান্ত এক ক্রস থেকে অসাধারণ হেডে গোল করেন পিকে।

আগের ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে এই ফরাসি তারকার শেষ মুহূর্তে চোখ ধাঁধানো এক গোলেই হার বাঁচিয়েছিল কাতালানরা। আর ভিয়ারিয়ালের বিপক্ষে গোলের যোগান দিয়ে নানা বিতর্কের মধ্যে নিজের গুরুত্ব বাড়িয়ে নিলেন বিশ্বকাপজয়ী তারকা।

আগের মৌসুমগুলোতে দুর্দান্ত ফুটবল খেললেও চলতি মৌসুমে অবনমনের শঙ্কায় রয়েছে ভিয়ারিয়াল। তবে বার্সার বিপক্ষে চোখে চোখ রেখেই লড়াই করেছে দলটি। ম্যাচে অন্তত দুবার সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু বার্সা গোলকিপার আন্দ্রে টের-স্টেগান ও ডিফেন্ডার ক্লিমেন্ট লেংলেট ভিয়ারিয়ালের সাজানো আক্রমণ নস্যাৎ করে দেন।

Reneta

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। তবে একাধিক সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জাল খুঁজে পাচ্ছিলেন না স্ট্রাইকাররা। অবশেষে ৮৭ মিনিটে দ্বিতীয়বার লিড পায় বার্সা। গোল করেন ‘লা মাসিয়া’ থেকে কদিন আগেই মূল দলে ডাক পাওয়া ২০ বছরের তরুণ অ্যালেনা। এই ম্যাচে গোল না পেলেও বদলি অ্যালেনার করা শেষ মুহূর্তের গোলের জোগানদাতা লিওনেল মেসিই।

এই জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার একনম্বরে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইনম্বরে সেভিয়া। একই সমান ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে আলাভেজ। আর ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চারের বাইরে(পাঁচে) রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT